ঢাকা , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আপা আপা করিস না, তোদের আপা আসবে না, রশি লাগলে রশি নে, খু'নি হাসিনার ফাঁ'সি দে’ স্লোগানে উলিপুরে বিএনপির বি'ক্ষো'ভ


আপডেট সময় : ২০২৬-১১-২০ ০০:২৩:১১
আপা আপা করিস না, তোদের আপা আসবে না, রশি লাগলে রশি নে, খু'নি হাসিনার ফাঁ'সি দে’ স্লোগানে উলিপুরে বিএনপির বি'ক্ষো'ভ আপা আপা করিস না, তোদের আপা আসবে না, রশি লাগলে রশি নে, খু'নি হাসিনার ফাঁ'সি দে’ স্লোগানে উলিপুরে বিএনপির বি'ক্ষো'ভ
খালেক পারভেজ লালু, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:

দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে কুড়িগ্রামের উলিপুরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

এ সময় বিক্ষোভকারীরা ‘আপা আপা করিস না, তোদের আপা আসবে না, রশি লাগলে রশি নে, খুনি হাসিনার ফাঁসি দে’সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। পরে দলীয় কার্যালয়ে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক পৌর মেয়র ও উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী মিঞা, যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ ওবায়দুর রহমান বুলবুল, আব্দুর রশিদ সরকার, পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, সদস্য সচিব সোলায়মান আলী সরকার। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক তৌফিকুর রহমান লাভলু, যুগ্ম আহ্বায়ক সাইদুর

রহমান, সদস্য সচিব সামিউল ইসলাম শামীম, যুগ্ম আহ্বায়ক একরামুল সরকার বাবু, আবুল হাসনাত রাজিব, পৌর যুবদলের সদস্য সচিব তৌফিকুর রহমান তৌফিক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহমুদুল হাসান বিপুল এবং উপজেলা জিয়া সাইবার ফোর্সের আহ্বায়ক হাসান আলী খান। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ