ঢাকা , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিলাইছড়ির সী'মা'ন্ত সড়কে প'রি'ত্য'ক্ত একনলা ব'ন্দু'ক ও গোলাবারুদ উ'দ্ধা'র করল ৪১ বিজিবি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-২০ ০০:১৩:৫৩
বিলাইছড়ির সী'মা'ন্ত সড়কে প'রি'ত্য'ক্ত একনলা ব'ন্দু'ক ও গোলাবারুদ উ'দ্ধা'র করল ৪১ বিজিবি বিলাইছড়ির সী'মা'ন্ত সড়কে প'রি'ত্য'ক্ত একনলা ব'ন্দু'ক ও গোলাবারুদ উ'দ্ধা'র করল ৪১ বিজিবি
রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার সীমান্ত সড়কে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি একনলা বন্দুক ও গোলাবারুদ উদ্ধার করেছে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী, সিগন্যালস, অধিনায়ক কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর নির্দেশনায় বিলাইছড়ির দুমদুমিয়া বিজিবি ক্যাম্পের একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।

বিলাইছড়ি উপজেলার ৩ নম্বর ফারুয়া ইউনিয়নের জিগজ্যাগ মোড় এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি একনলা বন্দুক, ২০ গ্রাম বারুদ, পাঁচটি স্টেইনলেস স্টিলের বল ও দুটি বুলেট উদ্ধার করা হয়। বিজিবি সূত্র জানায়, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে। কাপ্তাই ব্যাটালিয়ন আরও জানায়, দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র ও গোলাবারুদ এবং মাদক পাচার প্রতিরোধে সম্ভাব্য রুটগুলো চিহ্নিত করে নিয়মিত টহল, নিবিড় পর্যবেক্ষণ ও কঠোর নজরদারি জোরদার করা হয়েছে। দেশের সীমান্ত নিরাপত্তা রক্ষা, অবৈধ অস্ত্র ও মাদক পাচার প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ