ঢাকা , রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ , ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-১৫ ২৩:০৬:৫২
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) অর্থবছর ২০২৬-২৭-এর গবেষণা কার্যক্রমের আওতায় সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর এবং পাবলিক প্রকিউরমেন্ট রুলসের ওপর বিশেষ প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতার হোসেন, মেকানিক্যাল অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ নুরুল ইসলাম, অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড

হিউম্যানিটিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আল-আমিন-আল-আজাদউল ইসলাম এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. বশির আহমেদ। গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে পাবলিক প্রকিউরমেন্ট রুলসের বিভিন্ন দিক, প্রয়োগ ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা এবং বিশেষ প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমের অগ্রগতি ও সংশ্লিষ্ট প্রশাসনিক প্রক্রিয়া নিয়ে গুরুত্বারোপ করা হয়।# --


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ