ঢাকা , সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ , ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শামসুল ইসলাম আইডিয়াল গার্লস হাইস্কুলের এডহক কমিটির সভাপতি হলেন হিমেল

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-১৫ ১৯:১১:০১
শামসুল ইসলাম আইডিয়াল গার্লস হাইস্কুলের এডহক কমিটির সভাপতি হলেন হিমেল শামসুল ইসলাম আইডিয়াল গার্লস হাইস্কুলের এডহক কমিটির সভাপতি হলেন হিমেল
মাহফুজ রাজা,স্টাফ রিপোর্টার: ‎

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার শামসুল ইসলাম আইডিয়াল গার্লস হাইস্কুলের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান, সাবেক উপজেলা ছাত্রদল সভাপতি ও বর্তমান গোবিন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম ভূঁইয়া হিমেল। ‎ ‎মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা ১২ নভেম্বর ২০২৬ তারিখে এক পত্রের মাধ্যমে বিদ্যালয়টির এডহক কমিটি অনুমোদন দিয়েছে। ‎ ‎বোর্ডের অনুমোদনের মধ্য দিয়ে শফিকুল ইসলাম ভূঁইয়া হিমেল বিদ্যালয়টির এডহক কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন। ‎ ‎রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তাঁর।

নতুন দায়িত্ব পাওয়ায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি এবং অবকাঠামোগত অগ্রগতিতে তিনি ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। ‎ ‎স্থানীয় সচেতন মহল মনে করছেন, নতুন কমিটির নেতৃত্বে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার পরিবেশ আরও এগিয়ে যাবে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ