শিক্ষার্থীদের দক্ষ, শৃঙ্খলাবান ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে কেন্দুয়ায় ভিডিপি প্রশিক্ষণ
শিক্ষার্থীদের দক্ষ, শৃঙ্খলাবান ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে কেন্দুয়ায় ভিডিপি প্রশিক্ষণ
স্টাফ রিপোর্টারঃ
শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, দায়িত্ববোধ, নেতৃত্বের গুণাবলি ও দেশপ্রেম জাগ্রত করে দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নেত্রকোনার কেন্দুয়ায় চলছে কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ। চলমান এ প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেছেন কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম। রবিবার (১৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে কেন্দুয়া সরকারি কলেজে প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় প্রশিক্ষণের প্রয়োজনীয়তা, গুরুত্ব ও সামাজিক প্রেক্ষাপটে ভিডিপির ভূমিকা তুলে ধরেন তিনি। ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, দুর্যোগকালীন পরিস্থিতি মোকাবিলা, জনসচেতনতা সৃষ্টি এবং দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় ভিডিপি সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণ
শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের পাশাপাশি সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে। উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে গত ৮ নভেম্বর থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণ আগামী ২৮ নভেম্বর পর্যন্ত চলবে। সংশ্লিষ্টরা জানান, প্রশিক্ষণের মাধ্যমে কলেজপড়ুয়া শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, সামাজিক দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করা এবং দেশ ও সমাজের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখার উপযোগী করে গড়ে তোলাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ শাহাদাৎ হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা সোমা আক্তারসহ প্রশিক্ষণার্থীরা।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স