ঢাকা , শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ , ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তালিয়ায় কপ-৩১ : প্রতিশ্রুতি থেকে প্রাপ্তির পথে

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-১৩ ১৩:৩৬:৪৩
আন্তালিয়ায় কপ-৩১ : প্রতিশ্রুতি থেকে প্রাপ্তির পথে আন্তালিয়ায় কপ-৩১ : প্রতিশ্রুতি থেকে প্রাপ্তির পথে
নিজস্ব প্রতিবেদক

ভূমধ্যসাগরের তীরঘেঁষা তুরস্কের আন্তালিয়া শহরে ৯ নভেম্বর পর্দা উঠেছে জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ-৩১-এর, যা ২০ নভেম্বর পর্যন্ত চলবে। এবারের আয়োজনের কাঠামোও কিছুটা ব্যতিক্রমী—সভাপতির আসনে তুরস্ক, আর আনুষ্ঠানিক দরকষাকষির হাল ধরেছে অস্ট্রেলিয়া। ১১ ও ১২ নভেম্বরের বিশ্বনেতাদের শীর্ষ বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যিনি ১২ নভেম্বরের পূর্ণাঙ্গ অধিবেশনে জাতির অবস্থান তুলে ধরেছেন। সরকার প্রধানের এই সরাসরি অংশগ্রহণ জলবায়ু কূটনীতিকে রাষ্ট্রীয় অগ্রাধিকারের শীর্ষে স্থান দেওয়ারই প্রতিফলন। আন্তালিয়ার মূল বিষয়টি এবার স্পষ্ট—শুধু

মৌখিক বা লিখিত ঘোষণার মধ্যে সীমাবদ্ধ না থেকে বাস্তবায়নের যুগে প্রবেশের সময় এসেছে। প্যারিস চুক্তির এক দশক পার হলেও প্রতিশ্রুতির পাহাড় আর প্রাপ্তির মধ্যে ব্যবধান কমেনি; প্রয়োজনের তুলনায় সামান্য অর্থ এসেছে, কার্বন নির্গমনও কমেনি প্রত্যাশিত হারে। ফলে এই সম্মেলন কেবল আরেকটি বার্ষিক আসর নয়, বরং বহুপাক্ষিক জলবায়ু ব্যবস্থার বিশ্বাসযোগ্যতার এক কঠিন পরীক্ষা। বাংলাদেশের কাছে এ পরীক্ষার তাৎপর্য আরও গভীর। বিশ্বব্যাংকের হিসাবে বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে আমাদের অংশ মাত্র ০.৪ শতাংশ, অথচ জলবায়ু ঝুঁকির তালিকায় আমরা রয়েছি সামনের সারিতে। সংস্থাটির ‘কান্ট্রি ক্লাইমেট অ্যান্ড ডেভেলপমেন্ট রিপোর্ট’ অনুযায়ী, গড়পড়তা ঘূর্ণিঝড়েই দেশের বার্ষিক ক্ষতি প্রায় ১০০ কোটি ডলার। ২০৫০ সালের মধ্যে কৃষি জিডিপির এক-তৃতীয়াংশ হারানোর আশঙ্কা রয়েছে। আর প্রায় ১ কোটি ৩৩ লাখ মানুষ নিজ দেশেই জলবায়ু অভিবাসীতে পরিণত হতে পারেন। এই বাস্তবতায় কপ-৩১ আমাদের জন্য শুধু একটি কূটনৈতিক আনুষ্ঠানিকতা নয়, বরং এটি অস্তিত্ব ও উন্নয়নের প্রশ্ন। বাংলাদেশ কী চায়? প্রথমত, ঋণ নয়, অনুদান। জলবায়ু অর্থায়নের সবচেয়ে বড় ত্রুটি এর পরিমাণে যতটা, তারচেয়েও বেশি এর চরিত্রে। চেঞ্জ ইনিশিয়েটিভের সাম্প্রতিক এক গবেষণা দেখিয়েছে, ২০০২ থেকে ২০২৩ সাল পর্যন্ত

জ্বালানি খাতে বাংলাদেশ প্রতি এক ডলার অনুদানের বিপরীতে পেয়েছে প্রায় নয় ডলার ঋণ, যা স্বল্পোন্নত দেশগুলোর গড়ের প্রায় ছয় গুণ। এর অর্থ দাঁড়ায় দ্বিগুণ মাশুল-একবার দুর্যোগের ধ্বংসযজ্ঞে, আরেকবার ঋণের কিস্তিতে। যে সংকটের জন্য আমরা দায়ী নই, তার বোঝা ঋণের আকারে আমাদের কাঁধে চাপানো ন্যায্যতার মৌলিক নীতির পরিপন্থী। তাই বাংলাদেশ চায় অনুদানভিত্তিক অর্থায়ন, পাশাপাশি আন্তর্জাতিক তহবিলে আবেদন ও অনুমোদন প্রক্রিয়ার সরলীকরণ, যাতে জরুরি অভিযোজন প্রকল্প আমলাতান্ত্রিক জটিলতায় আটকে না থাকে। দ্বিতীয়ত, ক্ষয়ক্ষতির ন্যায্য প্রতিকার। দীর্ঘ দরকষাকষির পর লস অ্যান্ড ড্যামেজ তহবিল অবশেষে কার্যকর কাঠামো পেয়েছে। ২০২৬ সালের মার্চ পর্যন্ত এতে প্রায় ৮২ কোটি ডলারের প্রতিশ্রুতি জমা পড়েছে, আর সূচনা পর্বে ‘বার্বাডোস বাস্তবায়ন পদ্ধতি’র আওতায় বরাদ্দ রাখা হয়েছে ২৫ কোটি ডলার, যার অন্তত অর্ধেক সংরক্ষিত স্বল্পোন্নত ও ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলোর জন্য। সূচনা হিসেবে এটি ইতিবাচক, কিন্তু প্রয়োজনের তুলনায় নিতান্তই প্রতীকী-শুধু ঘূর্ণিঝড়েই বাংলাদেশের বার্ষিক ক্ষতি এই পুরো বরাদ্দকে ছাড়িয়ে যায়। আন্তালিয়ায় তাই আমাদের দাবি দ্বিমুখী-তহবিলের আকার বহুগুণে বাড়াতে হবে এবং একইসাথে অর্থছাড় হতে হবে দ্রুত, সরাসরি ও শর্তের জটমুক্ত। তৃতীয়ত, অভিযোজনে অগ্রাধিকার। উপকূলের লবণাক্ততা, বরেন্দ্রের খরা, হাওরের আকস্মিক বন্যা কিংবা নদীভাঙন-এগুলো আর ভবিষ্যতের আশঙ্কা নয়, প্রতিদিনের বাস্তবতা। অভিযোজনে বাংলাদেশ বিশ্বে এক অনুকরণীয় দৃষ্টান্ত। যে সংকটের জন্য আমরা দায়ী নই, তার বোঝা ঋণের আকারে আমাদের কাঁধে চাপানো ন্যায্যতার মৌলিক নীতির পরিপন্থী।


তাই বাংলাদেশ চায় অনুদানভিত্তিক অর্থায়ন, পাশাপাশি আন্তর্জাতিক তহবিলে আবেদন ও অনুমোদন প্রক্রিয়ার সরলীকরণ, যাতে জরুরি অভিযোজন প্রকল্প আমলাতান্ত্রিক জটিলতায় আটকে না থাকে। বিশ্বব্যাংকের তথ্যমতে, ১৯৭০ সালের পর ঘূর্ণিঝড়ে মৃত্যু কমেছে প্রায় একশ গুণ। প্রায় ছয় হাজার কিলোমিটার উপকূল বাঁধ দ্বারা সুরক্ষিত রয়েছে আর ৭৬ হাজারের বেশি স্বেচ্ছাসেবক আগাম সতর্কবার্তা পৌঁছে দেন। তবু শুধু অভিজ্ঞতা দিয়ে কখনো অর্থের ঘাটতি পূরণ করা সম্ভব নয়। নারী, শিশু, প্রবীণ, প্রতিবন্ধী মানুষ ও উপকূলের প্রান্তিক পরিবারগুলো সুরক্ষার কেন্দ্রে রাখতে নিশ্চিত ও দীর্ঘমেয়াদি অর্থায়ন প্রয়োজন। চতুর্থত, এনডিসি ৩.০ (NDC 3.0) বাস্তবায়নে অংশীদারত্ব। ২০২৫ সালের সেপ্টেম্বরে জমা দেওয়া থার্ড ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন অনুসারে বাংলাদেশ ২০৩৫ সালের মধ্যে স্বাভাবিক প্রবণতার তুলনায় ২০.৩১ শতাংশ নির্গমন কমানোর লক্ষ্য স্থির করেছে; এর মধ্যে ৬.৩৯ শতাংশ নিঃশর্ত, আর ১৩.৯২ শতাংশ আন্তর্জাতিক সহায়তার ওপর নির্ভরশীল। বাস্তবায়নে প্রয়োজন প্রায় ১১৬.৮ বিলিয়ন ডলার, যার ৯০ বিলিয়ন ডলারের বেশি আসার কথা বাইরে থেকে। অর্থাৎ আমাদের উচ্চাকাঙ্ক্ষার সিংহভাগই নির্ভর করছে উন্নত বিশ্বের প্রতিশ্রুতি রক্ষার ওপর। অর্থের পাশাপাশি প্রযুক্তি হস্তান্তর ও সক্ষমতা বিকাশ ছাড়া এ লক্ষ্য কাগজেই সীমাবদ্ধ থাকবে। পঞ্চমত, ন্যায্য জ্বালানি রূপান্তর। নবায়নযোগ্য জ্বালানির পথে যাত্রা বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার, তবে সেই রূপান্তর হতে হবে ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক। শ্রমিকের জীবিকা, শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা আর সাধারণ ভোক্তার বিদ্যুৎ বিল-কোনোটিকেই এ যাত্রায় উপেক্ষা করা চলে না। উন্নয়ন, কর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচনের সঙ্গে বৈশ্বিক জলবায়ু লক্ষ্যের ভারসাম্যই বাংলাদেশের অবস্থানের মর্মকথা এবং এনডিসি ৩.০-তেও ন্যায্য রূপান্তর ও অন্তর্ভুক্তিকে কেন্দ্রীয় স্থানে রাখা হয়েছে। বিশ্ব কী চায়? বাংলাদেশের প্রত্যাশা বিশ্বের প্রত্যাশা থেকে বিচ্ছিন্ন কোনো তালিকা নয়; বরং দুটি একই সুতোয় গাঁথা। এক, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখার লক্ষ্যকে বাঁচিয়ে রাখা। প্যারিস চুক্তির এই কেন্দ্রীয় লক্ষ্য আজ প্রবল চাপের মুখে। জাতিসংঘের মূল্যায়ন বলছে, বিশ্ব এখনো ২.৩ থেকে ২.৫ ডিগ্রি উষ্ণতার পথে এগোচ্ছে। কপ-৩০-এ চালু হওয়া ‘বেলেম মিশন টু ১.৫’-এর বাস্তব রূপরেখা তাই আন্তালিয়ার অন্যতম প্রত্যাশা। বাংলাদেশের জন্য প্রতিটি অতিরিক্ত দশমিক ডিগ্রির অর্থ আরও লবণাক্ততা, আরও প্লাবন, আরও বাস্তুচ্যুত মানুষ। দুই, অভিযোজন অর্থায়ন তিনগুণ করা। কপ-৩০-এর ‘গ্লোবাল মুতিরাঁও (Global Mutirão)’ সিদ্ধান্তে ২০৩৫ সালের মধ্যে অভিযোজন অর্থায়ন তিনগুণ করার আহ্বান এসেছে, যদিও কোন বছরকে ভিত্তি ধরা হবে তা অস্পষ্ট রয়ে গেছে। দক্ষিণ এশিয়ার খাদ্য নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ যখন সময়ের দাবি ঋণ নয়, অনুদান চাই : কপ ৩১-এ বাংলাদেশের ন্যায্য দাবি ই-বর্জ্য ব্যবস্থাপনায় বাংলাদেশ : বৈশ্বিক অভিজ্ঞতা ও ভবিষ্যৎ করণীয় বারুদের দুনিয়ায় এক সজারুর ভাইরাল ভিডিও জাতিসংঘ পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) ‘অ্যাডাপটেশন গ্যাপ রিপোর্ট ২০২৫’ অনুযায়ী, ২০৩৫ সালে উন্নয়নশীল দেশগুলোর বছরে ৩১০ থেকে ৩৬৫ বিলিয়ন ডলার প্রয়োজন হবে, অথচ ২০২৩ সালে আন্তর্জাতিক সরকারি অভিযোজন অর্থায়ন ছিল মাত্র ২৬ বিলিয়ন ডলার-প্রয়োজনের এক-দ্বাদশাংশেরও কম। ভিত্তিবছর ও বার্ষিক পথনকশা নির্ধারণ ছাড়া ‘তিনগুণ’ প্রতিশ্রুতি অর্থবহ হবে না। তিন, জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণ। দুবাইয়ের কপ-২৮-এ জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার ঐতিহাসিক ঐকমত্য হলেও বেলেমে এর কোনো সুনির্দিষ্ট পথনকশা মেলেনি। বিশ্ব এখন চায় নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের গতি বাড়ুক এবং তার সময়সূচি স্পষ্ট হোক। চার, ‘৩৫ বাই ৩৫’ বিদ্যুতায়ন। এবারের সভাপতি দেশের প্রধান উদ্যোগ এটি- ২০৩৫ সালের মধ্যে চূড়ান্ত জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ বর্তমানের প্রায় ২০ শতাংশ থেকে ৩৫ শতাংশে উন্নীত করা। আন্তর্জাতিক নবায়নযোগ্য জ্বালানি সংস্থা আইরিনার বিশ্লেষণভিত্তিক এই স্বেচ্ছামূলক অঙ্গীকার নিয়ে সমালোচনাও কম নয়, কারণ বাড়তি বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে আসার শর্ত এতে স্পষ্ট নয়। উন্নয়নশীল দেশগুলোর জন্য অর্থ ও প্রযুক্তির নিশ্চয়তা না থাকলে এটি অর্থায়নহীন একটি লক্ষ্যমাত্রায় পর্যবসিত হওয়ার ঝুঁকি রয়েছে। পাঁচ, নিউ কালেক্টিভ কোয়ান্টিফায়েড গোল বা এনসিকিউজি (NCQG) বাস্তবায়ন ও ন্যায্য রূপান্তর। বাকুর কপ-২৯-এ নির্ধারিত এনসিকিউজি অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে উন্নত দেশগুলো বছরে অন্তত ৩০০ বিলিয়ন ডলার দেবে; আর সব উৎস মিলিয়ে বার্ষিক ১.৩ ট্রিলিয়ন ডলার জোগানোর জন্য রয়েছে ‘বাকু টু বেলেম রোডম্যাপ’। বিশ্বের প্রশ্ন এখন একটাই-এই প্রতিশ্রুতি কবে কাগজ থেকে মাঠে নামবে। সহযোগিতার ক্ষেত্র ও উদ্বেগের দিকসমূহ দুটি তালিকা পাশাপাশি রাখলে একটি সত্য স্পষ্ট হয়ে ওঠে—লক্ষ্য নিয়ে এখানে কোনও মৌলিক বিরোধ নেই, কিন্তু বিরোধের কেন্দ্রবিন্দুতে রয়েছে অর্থ। বিশ্ব চায় বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে, বিদ্যুতায়ন, জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণ ঘটাতে। বাংলাদেশও সেই আকাঙ্ক্ষার অংশীদার। কিন্তু অনিবার্য প্রশ্ন হলো—এই আকাঙ্ক্ষার মূল্য পরিশোধ করবে কে? এনডিসি ৩.০-এর তিন-চতুর্থাংশের বেশি অর্থ আসার কথা বাইরে থেকে; বিদ্যুতায়নের জন্য প্রয়োজন গ্রিড, জ্বালানি সঞ্চয় ব্যবস্থা ও নতুন প্রযুক্তি, যার সবই পুঁজিনির্ভর। সেই পুঁজি যদি চড়া সুদের ঋণ হয়ে আসে, তবে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার আকাঙ্ক্ষার অচিরেই ঋণসংকটে রূপ নেবে। ইউএনইপি (UNEP)ও এ বিষয়ে সতর্ক করে বলেছে, অভিযোজন অর্থায়ন বাড়াতে হবে ঠিকই, কিন্তু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণের বোঝা বাড়িয়ে নয়। এখানেই বাংলাদেশের

অবস্থান বৈশ্বিক যুক্তির সঙ্গে মিলে যায়—ন্যায্যতাবিহীন উচ্চাকাঙ্ক্ষা টেকসই হয় না। আরেকটি সূক্ষ্ম টানাপোড়েন রয়েছে অভিযোজন ও প্রশমনের মধ্যে। বৈশ্বিক জলবায়ু তহবিলের বড় অংশ এখনো প্রশমনে যায়, কারণ সেখানে বিনিয়োগের আর্থিক প্রতিদান আছে। অভিযোজনে প্রত্যক্ষ অর্জন কম, কিন্তু সেখানে রক্ষা পায় মানুষের জীবন ও জীবিকা। কপ-৩১-এর অন্যতম দায়িত্ব এই ভারসাম্য পুনরুদ্ধার করা। বাংলাদেশের প্রস্তুতি: সরকারের উদ্যোগ আন্তর্জাতিক মঞ্চে এসব দাবির জোর তখনই বাড়ে, দেশের নিজস্ব প্রস্তুতিমূলক কাজ দৃশ্যমান হয়। এক্ষেত্রে বর্তমান সরকারের কয়েকটি উদ্যোগ বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রধানমন্ত্রী তারেক রহমান পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর যে জাতীয় কর্মসূচি হাতে নিয়েছেন, ১৩ জুন কক্সবাজারের মালুমঘাট সংরক্ষিত বনে গর্জন চারা রোপণের মধ্য দিয়ে তার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। আন্তালিয়ার সম্মেলন হয়তো সব প্রশ্নের মীমাংসা করবে না, কিন্তু এটুকু অন্তত স্পষ্ট করবে যে বিশ্ব ন্যায্যতার পথে হাঁটতে কতটা প্রস্তুত। বাংলাদেশ সেই প্রশ্নটিই দৃঢ় কণ্ঠে উত্থাপন করছে। যে দেশ সংকট সৃষ্টি করেনি, তাকে সংকটের মাশুল গুনতে বাধ্য করা কোনো যুক্তিতেই ন্যায়সংগত নয়। জলবায়ু ন্যায়বিচার তাই অনুগ্রহের আবেদন নয়-এটি একটি ন্যায্য অধিকারের দাবি। সেখানে দেশীয় ও পরিবেশবান্ধব প্রজাতিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। একই সঙ্গে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল ও নদী খনন-পুনঃখননের কাজ চলছে, যা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক খাল খনন কর্মসূচিরই সময়োপযোগী ধারাবাহিকতা। সেচ নিশ্চিত করা, জলাবদ্ধতা কমানো ও বন্যার পানি ধারণের মাধ্যমে এই কর্মসূচি কার্যত অভিযোজনে এক বিশাল জাতীয় বিনিয়োগ। জাতীয় সংসদে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে মেটানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি উপকূল, দ্বীপ ও ক্ষয়িষ্ণু অঞ্চলে এক লাখ হেক্টর জমিতে বনায়ন, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে চারটি কেন্দ্র স্থাপন এবং বাঁধ, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ও আগাম সতর্কবার্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার অঙ্গীকারও রয়েছে। এসব উদ্যোগ আন্তালিয়ায় বাংলাদেশের অবস্থানকে নৈতিক শক্তি জোগায়। আমরা কেবল সহায়তার প্রত্যাশী নই, নিজেরাও দায়িত্ব নিয়ে কাজ করছি-আর সে কারণেই সরকারের বার্তা দ্ব্যর্থহীন—বাংলাদেশ করুণা চায় না, চায় ন্যায়বিচার। কপ-৩১ থেকে বাংলাদেশ কতটা প্রাপ্তি নিয়ে ফিরবে, তা নির্ভর করবে কয়েকটি সুনির্দিষ্ট অর্জনের ওপর। অভিযোজন অর্থায়ন তিন গুণ করার স্পষ্ট ভিত্তিবছর ও বার্ষিক পথনকশা; লস অ্যান্ড ড্যামেজ তহবিলে নতুন অর্থ ও দ্রুত অর্থছাড়ের ব্যবস্থা; জলবায়ু অর্থায়নে অনুদানের অংশ বাড়ানোর সুনির্দিষ্ট অঙ্গীকার; এবং ‘৩৫ বাই ৩৫’-এর মতো উদ্যোগে উন্নয়নশীল দেশগুলোর জন্য অর্থ ও প্রযুক্তি সহায়তার নিশ্চয়তা। বাংলাদেশে আমাদের নিজেদের করণীয় কম নয়। আন্তর্জাতিক তহবিল আকর্ষণে প্রয়োজন মানসম্মত প্রকল্প প্রস্তাব, স্বচ্ছ হিসাবরক্ষণ ও কার্যকর জবাবদিহিতা নিশ্চিত করা। এখানে বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অপরিহার্য। ক্ষয়ক্ষতির নির্ভরযোগ্য তথ্যভান্ডার গড়ে তোলা, ঝুঁকি মূল্যায়ন কিংবা স্থানীয় অভিযোজন মডেল উদ্ভাবন-কোনোটিই গবেষণা ছাড়া সম্ভব নয়। জলবায়ু কূটনীতিতে প্রমাণভিত্তিক যুক্তিই সবচেয়ে কার্যকর হাতিয়ার, আর সেই প্রমাণ তৈরির দায় আমাদের গবেষক ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর। আন্তালিয়ার সম্মেলন হয়তো সব প্রশ্নের মীমাংসা করবে না, কিন্তু এটুকু অন্তত স্পষ্ট করবে যে বিশ্ব ন্যায্যতার পথে হাঁটতে কতটা প্রস্তুত। বাংলাদেশ সেই প্রশ্নটিই দৃঢ় কণ্ঠে
উত্থাপন করছে।

যে দেশ সংকট সৃষ্টি করেনি, তাকে সংকটের মাশুল গুনতে বাধ্য করা কোনো যুক্তিতেই ন্যায়সংগত নয়। জলবায়ু ন্যায়বিচার তাই অনুগ্রহের আবেদন নয়-এটি একটি ন্যায্য অধিকারের দাবি।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ