আমলের শিক্ষা নিজের জীবন ও চরিত্রে বাস্তবায়ন করতে হবে -ছারছীনার পীর ছাহেব।
আমলের শিক্ষা নিজের জীবন ও চরিত্রে বাস্তবায়ন করতে হবে -ছারছীনার পীর ছাহেব।
নিজস্ব প্রতিবেদক
আমীরে হিযবুল্লাহ ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা. জি. আ.) বলেছেন- সমাজে অনেক মানুষ নিজেদের ইবাদত-বন্দেগি ও ধর্মীয় পরিচয় নিয়ে অহংকার করেন। কেউ হজ পালন করে নিজের ‘হাজী’ পরিচয়কে সামাজিক মর্যাদার হাতিয়ার বানান, অথচ তাঁর ব্যক্তিগত জীবনে নামাজ, রোজা ও ইসলামী অনুশাসনের যথাযথ প্রতিফলন থাকে না। আবার কেউ দান-সদকাহ করে দানশীল হিসেবে সমাজে পরিচিতি লাভ করেন, অথচ তাঁর উপার্জন ও জীবনযাপনে সুদ, ঘুষসহ নানা হারাম কর্মকাণ্ডের সংশ্লিষ্টতা থাকে। প্রকৃতপক্ষে শুধু আমলের বাহ্যিক পরিচয় বহন করলেই হবে না, সেই আমলের শিক্ষা নিজের জীবন ও চরিত্রে বাস্তবায়ন করতে হবে।
তিনি আরও বলেন, ইবাদত মানুষকে বিনয়ী ও আল্লাহভীরু করে তোলার কথা; কিন্তু সেই ইবাদতকে কেন্দ্র করে অহংকার, আত্মপ্রচার কিংবা অন্যকে ছোট করে দেখার মানসিকতা কখনোই কাম্য নয়। লোকদেখানো দান, সামাজিক মর্যাদা অর্জনের উদ্দেশ্যে ধর্মীয় কর্মকাণ্ড কিংবা হালাল-হারামের তোয়াক্কা না করে দান-সদকার মাধ্যমে সুনাম অর্জনের চেষ্টা ইসলামের প্রকৃত শিক্ষার পরিপন্থী। মানুষের বাহ্যিক বেশভূষা বা সামাজিক উপাধি নয়, বরং তার ঈমান, তাকওয়া, হালাল উপার্জন, আমল-আখলাক ও মানুষের সঙ্গে আচরণই তার প্রকৃত পরিচয় বহন করে। সুতরাং জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর নির্দেশনা মেনে চলার মধ্যেই তার পূর্ণতা। ১২ নভেম্বর, বৃহস্পতিবার কুমিল্লা জেলার লালমাই থানার অন্তর্গত আলিশ্বর খানকায়ে ছালেহীয়া ওয়ালিয়া দীনিয়া কমপ্লেক্স এর উদ্যোগে আয়োজিত ঈছালে ছওয়াব ও দোয়া মাহফিলে প্রধান অতিথির আলোচনায় হযরত পীর ছাহেব কেবলা একথা বলেন। মাহফিলে অন্যান্যের মধ্যে আরও
আলোচনা করেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ শাহ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ হেমায়েত বিন তৈয়্যেব, ছারছীনা দারুসসুন্নাত আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস হাফেজ মাওলানা মোঃ বোরহান উদ্দীন ছালেহী, হযরত পীর ছাহেব কেবলার সফরসঙ্গী মাওলানা মোঃ মোহেব্বুল্লাহ আল মাহমুদ প্রমূখ।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স