ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কেওড়া ইউনিয়ন কাপ ফুটবলের বিজয়ীদের পুরস্কার বিতরণ করলেন ড. জিয়াউদ্দিন হায়দার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-০৫ ১১:৪৪:০০
কেওড়া ইউনিয়ন কাপ ফুটবলের বিজয়ীদের পুরস্কার বিতরণ করলেন ড. জিয়াউদ্দিন হায়দার কেওড়া ইউনিয়ন কাপ ফুটবলের বিজয়ীদের পুরস্কার বিতরণ করলেন ড. জিয়াউদ্দিন হায়দার

নিজস্ব প্রতিবেদক

ঝালকাঠির কেওড়া ইউনিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপভোগ ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। বুধবার (৪ নভেম্বর) সন্ধায় ঝালকাঠি সদর উপজেলার সরেঙ্গল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত ফাইনালে নৈকাঠি একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পিপলিতা একাদশ।

 

১২টি দল নিয়ে কয়েক দিন আগে এ টুর্নামেন্ট শুরু হয়। বিভিন্ন ধাপের খেলা শেষে গ্র্যান্ড ফাইনালে মুখোমুখি হয় নৈকাঠি একাদশ ও পিপলিতা একাদশ। খেলার নির্ধারিত সময়ে দুই দুই গোলে ড্র থাকায় ট্রাইবেকারে পিপলিতা একাদশ জয়ী হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন আয়োজনের প্রধান অতিথি ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠির সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট মো. বশির গাজী, ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সেগুফতা মেহনাজ এবং সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেওড়া ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ মান্নান লাভুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর এডভোকেট মো আককাস সিকদারসহ রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয়রা।






 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ