ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রজনীকান্ত একাই নিয়েছেন ১১০ কোটি, অন্যরা কত পেলেন?

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-০৫ ০০:৪৯:৪৮
রজনীকান্ত একাই নিয়েছেন ১১০ কোটি, অন্যরা কত পেলেন? রজনীকান্ত একাই নিয়েছেন ১১০ কোটি, অন্যরা কত পেলেন?
নিজস্ব প্রতিবেদক

তামিল সিনেমায় নতুন ইতিহাস গড়েছে ‘জেলার ২’। নেলসন দিলীপকুমার নির্মিত এই সিনেমার বৈশ্বিক আয় ছাড়িয়েছে ৮০০ কোটি রুপি, যা তামিল সিনেমার ইতিহাসে সর্বোচ্চ। রজনীকান্ত অভিনীত সিনেমাটি এখনো রমরমিয়ে চলছে প্রেক্ষাগৃহে। ২০২৩ সালের ব্লকবাস্টার ‘জেলার’-এর দ্বিতী এটি। ভারতীয় গণমাধ্যমের খবর, সিনেমাটির বাজেট প্রায় ৩০০ কোটি রুপির কাছাকাছি। কিন্তু এর মধ্যে শিল্পীরা কে কত পেয়েছেন? ৮০০ কোটি পেরিয়ে ইতিহাস গড়লেন রজনীকান্ত মুক্তির আগেই ‘কিং’-এর আয় ৬৬৫ কোটি! সেই শিল্পী একসঙ্গে কিনলেন ২৯ কোটি টাকার সম্পদ আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘জেলার ২’-এর জন্য রজনীকান্ত একাই নাকি পেয়েছেন ১১০ কোটি রুপি। শুধু তাই নয়, সিনেমার লাভের একটি অংশও তিনি পাবেন, এমনই নাকি চুক্তি। সেক্ষেত্রে সিনেমাটি থেকে তার আয়ের পরিমাণ দাঁড়াবে প্রায় ১৮০ কোটি রুপিতে। ‘জেলার ২’-তে আবার ম্যাথিউ গ্যাংস্টারের চরিত্রে ফিরেছেন মালয়ালম তারকা মোহনলাল। শোনা যাচ্ছে, এই সিনেমার জন্য ৩০ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন তিনি। সিনেমায় অতিথি চরিত্রে রয়েছেন বলিউড তারকা হৃতিক রোশন। অল্প সময়ের উপস্থিতির জন্য তিনি ২৫ কোটি রুপি নিয়েছেন। এছাড়া বিজয় সেতুপতির সম্মানী ১৫ কোটি রুপিরও বেশি। সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বিদ্যা বালান। তাকে দেওয়া হয়েছে ৬ কোটি রুপি। এস. জে. সুরিয়ার

পারিশ্রমিক ৩ থেকে ১০ কোটি রুপির মধ্যে, সুরাজ ভেঞ্জামুডুর নিয়েছেন ১ কোটি রুপি। ‘জেলার ২’র সংগীত পরিচালনা করেছেন ভারতীয় সিনেমার হালের ক্রেজ অনিরুদ্ধ রবিচন্দর। তিনি নাকি ২০ কোটি রুপি পেয়েছেন। যদিও এসব পারিশ্রমিকের অংক আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। বিভিন্ন গণমাধ্যম ঘনিষ্ঠ সূত্রের বরাতে এসব তথ্য সামনে এনেছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ