ঢাকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে ইউএনওর আকস্মিক শ্রেণিকক্ষ পরিদর্শন, শিক্ষার্থীদের পাঠদান করালেন রেহেনা আক্তার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-২৯ ১২:২৭:৪৭
কাউখালীতে ইউএনওর আকস্মিক শ্রেণিকক্ষ পরিদর্শন, শিক্ষার্থীদের পাঠদান করালেন রেহেনা আক্তার কাউখালীতে ইউএনওর আকস্মিক শ্রেণিকক্ষ পরিদর্শন, শিক্ষার্থীদের পাঠদান করালেন রেহেনা আক্তার
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।

পিরোজপুরের কাউখালীতে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের পাঠাভ্যাস বৃদ্ধি এবং বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে আকস্মিকভাবে বিভিন্ন শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে লেখাপড়া নিয়ে আলোচনা করেন, রিডিং পড়া শোনেন এবং বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে তাদের পাঠদানের অগ্রগতি যাচাই করেন। বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও কাজী হারুন অর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষে উপস্থিত হয়ে তিনি শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রমে অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওয়াহিদুর রহমান।

পরিদর্শনকালে ইউএনও শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজখবর নেন এবং পাঠ্যবই থেকে রিডিং পড়তে বলেন। পাশাপাশি বিভিন্ন বিষয়ে প্রশ্ন করলে শিক্ষার্থীরা সঠিক উত্তর দেয়। এ সময় তিনি শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে আসা, মনোযোগ দিয়ে পড়াশোনা করা এবং প্রতিদিন রিডিং পড়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষার্থীদের উদ্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার বলেন, তোমরাই জাতির মেরুদণ্ড। তোমাদের নিয়মিত বিদ্যালয়ে আসতে হবে এবং রিডিং পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। মনোযোগ দিয়ে নিয়মিত পড়াশোনা করলে পরীক্ষায় ভালো ফলাফল করা সম্ভব। এ জন্য শিক্ষক ও শিক্ষার্থী উভয়কেই আন্তরিক হতে হবে। তিনি আরও বলেন, শিক্ষকদের প্রত্যেক শিক্ষার্থীকে নিজের সন্তানের মতো বিবেচনা করে পাঠদান করতে হবে। শিক্ষকরা আন্তরিকভাবে শিক্ষার্থীদের যত্ন নিলে তাদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে এবং ভালো ফলাফল অর্জন করা সহজ হবে। শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের আদব-কায়দা, নম্রতা ও শিষ্টাচারও শিখতে হবে। এদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তার এ ধরনের আকস্মিক শ্রেণিকক্ষ পরিদর্শনকে ইতিবাচক হিসেবে দেখছেন অভিভাবকেরা। তাঁদের মতে, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিয়মিতভাবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে

গিয়ে পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ ও শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করলে শিক্ষার্থীদের মনোবল বাড়বে। পাশাপাশি বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি পাবে এবং শ্রেণিকক্ষে পড়াশোনার পরিবেশ আরও উন্নত হবে। বার্তা প্রেরক, রিয়াদ মাহমুদ সিকদার কাউখালী, পিরোজপুর। তারিখ,২৮/১০/২০২৬।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ