ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জবির জনসংযোগ দপ্তরের পরিচালক হলেন অধ্যাপক আনিসুর রহমান

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-২৭ ২১:০৯:৪৯
জবির জনসংযোগ দপ্তরের পরিচালক হলেন অধ্যাপক আনিসুর রহমান জবির জনসংযোগ দপ্তরের পরিচালক হলেন অধ্যাপক আনিসুর রহমান
জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক হলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. আনিসুর রহমান। আগামী বুধবার (২৮ অক্টোবর) থেকে দুই বছরের জন্য দপ্তরটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিয়োগের বিষয়টি জানানো হয়। আদেশে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে অধ্যাপক ড. মো. আনিসুর রহমানকে জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক হিসেবে দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্ব পালনের বিপরীতে বিশ্ববিদ্যালয়ের

প্রচলিত বিধি অনুযায়ী নির্ধারিত ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন তিনি। নতুন দায়িত্ব পাওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করে অধ্যাপক ড. মো. আনিসুর রহমান বলেন, "বিশ্ববিদ্যালয় প্রশাসন আমার প্রতি যে আস্থা ও বিশ্বাস রেখেছে, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। ইনশাআল্লাহ, সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করব।" তিনি আরও বলেন, "বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে সবসময় গঠনমূলক ভূমিকা রাখতে চাই। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-

কর্মচারীসহ বিশ্ববিদ্যালয়ের সবাইকে সঙ্গে নিয়ে পারস্পরিক সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সামনে এগিয়ে যেতে চাই। সবার সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের কল্যাণে ইতিবাচক অবদান রাখাই হবে আমার লক্ষ্য।"


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ