ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ধনবাড়ীতে আল-নাইর বৃত্তি প্রকল্পের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-২৮ ১৩:৩১:০৭
ধনবাড়ীতে আল-নাইর বৃত্তি প্রকল্পের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ধনবাড়ীতে আল-নাইর বৃত্তি প্রকল্পের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
শ‌হিদুল ইসলাম, ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের ধনবাড়ীতে আল-নাইর বৃত্তি প্রকল্প ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও বৃত্তিসনদ বিতরণ করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকালে ধনবাড়ী উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। আল-নাইর বৃত্তি প্রকল্প ফাউন্ডেশনের সভাপতি রাকিবুল আহমেদ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরজাহান আক্তার সাথী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী পৌর বিএনপির সভাপতি এস

এম এ সোবহান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি খন্দকার নাজিরুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক মিজানুর রহমান ও সহসভাপতি এম ওবায়দুল্লাহ। এ ছাড়া উপস্থিত ছিলেন মো. আলী আকবর, তছলিমা বেগম, মনিরুল ইসলাম খান, আব্দুল আজিজ, ইব্রাহীম খলিলুল্লাহ, ওয়ালিদ আহমেদ সিদ্দিকী এবং ধনবাড়ী উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মো. দেলোয়ার হোসেনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরজাহান আক্তার সাথী বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে বৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করে। একই সঙ্গে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে যোগ্য, দক্ষ ও মেধাবী নাগরিক হিসেবে গড়ে উঠতে তাদের অনুপ্রেরণা জোগায়। তিনি শিক্ষার্থীদের মোবাইল ফোনের অপব্যবহার ও মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান। পাশাপাশি পড়াশোনায় মনোযোগী হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার

পরামর্শ দেন।

বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি প্রদান তাদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি শিক্ষার প্রতি আগ্রহ ও প্রতিযোগিতামূলক মনোভাব তৈরিতে সহায়ক। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্যের পথে এগিয়ে যেতে উৎসাহিত করবে। তাঁরা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সার্বিক সাফল্য কামনা করেন। পরে অতিথিরা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে বৃত্তিসনদ ও সম্মাননা স্মারক তুলে দেন। শিক্ষার্থীদের উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ