ঢাকা , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভিনদেশির কণ্ঠে নিজের গান শুনে মুগ্ধ কুমার বিশ্বজিৎ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-২৯ ২১:৫৯:৩০
ভিনদেশির কণ্ঠে নিজের গান শুনে মুগ্ধ কুমার বিশ্বজিৎ ভিনদেশির কণ্ঠে নিজের গান শুনে মুগ্ধ কুমার বিশ্বজিৎ
নিজস্ব প্রতিবেদক

দেশের প্রখ্যাত সুরকার লাকী আখন্দের সুরে চমৎকার এই কথাগুলো দিয়ে গানটি লিখেছিলেন গীতিকার কাওসার আহমেদ চৌধুরী। গেয়েছিলেন কিংবদন্তি শিল্পী কুমার বিশ্বজিৎ। অনেক বছর আগের কথা। ১৯৯১ সালে গানটি প্রথম বিটিভিতে প্রচার করা হয়। রেকর্ড হয়েছিল তারও অনেক আগে। এর মধ্যে পেরিয়ে গেছে কয়েক যুগ। কিন্তু কালজয়ী এই গান এখনও শ্রোতাদের কানে আর কণ্ঠশিল্পীদের গলায়। এবার সামাজিক মাধ্যমে হঠাৎ করেই আলোচনায় এলো গানটি। আর তা নিয়ে বিশেষ প্রতিক্রিয়া জানিয়েছন খোদ কুমার বিশ্বজিৎ নিজেই। মূলত, এই গানটি এক বিদেশি ও এক দেশি যুবকের গলায় শুনতে পেয়েছেন কুমার বিশ্বজিৎ। দুটি গানের ভিডিও যুক্ত করে তা প্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে; সঙ্গে প্রকাশ করেছেন নিজের ভালোলাগা। আরও পড়ুন কফির নিমন্ত্রণ, বিল দিলে সঙ্গ দেবেন জয়া! একসঙ্গে কোথায় ঘুরছেন তৌসিফ, সাফা, শাওন? শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু গানটি যেই বিদেশী গাচ্ছিলেন, তার নাম যোওতিন আতিকব্লুজ। গিটার বাজিয়ে সাবলীল ভাষায় গেয়ে শোনাচ্ছিলেন। কানাডার কিউবেক প্রদেশের মন্ট্রিয়ালের বাসিন্দা তিনি। যুক্ত করা সেই

ভিডিওতে দেখা যায় আরেক দৃশ্য। পানিতে নেমে জাল বোনার সঙ্গে সঙ্গে গানটি গাইছেন বাগেরহাটের সবুজ বিশ্বাস। গাইলেন বেশ কয়েক কলি। তারই প্রতিক্রিয়া হিসেবে নিজের অভিব্যক্তি প্রকাশ করলেন কুমার বিশ্বজিৎ। লিখেছেন, যখন কোন সৃষ্টি হৃদয় স্পর্শ করে, তখন থাকে না কোন স্থান, কাল, পাত্র, ভাষার সীমাবদ্ধতা। থাকে না কোন সীমান্ত। তখনি কণ্ঠে ফুটে ওঠে ভালোলাগার অভিব্যক্তি। ধন্যবাদ আপনাদেরকে। শেষে বিশেষভাবে গানের দুই রূপকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কুমার বিশ্বজিৎ লেখেন, ‘কৃতজ্ঞতা-কাওসার আহমেদ চৌধুরী ও লাকী আকন্দ- এই অসাধারণ সৃষ্টির জন্য।’ মন্তব্য ঘরে ভিডিওতে তাদের গান শুনে ও কুমার বিশ্বজিতের এই প্রতিক্রিয়া দেখে ভক্তরাও প্রশংসায় ভাসান।

বিশেষ করে সেই বিদেশির প্রশংসা আলাদাভাবেই করেন। তাদের মন্তব্য এমন- তারা বেশ গেয়েছে; গীতিকার সুরকার এবং গায়ক সার্থক। মন ভালো করে দেওয়ার মতো একটা গান।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ