কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলমের বি'রু'দ্ধে মিথ্যা অপপ্রচারের প্র'তি'বা'দে নি'ন্দা
কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলমের বি'রু'দ্ধে মিথ্যা অপপ্রচারের প্র'তি'বা'দে নি'ন্দা
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ
কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক দিনকালের কয়রা উপজেলা প্রতিনিধি মোঃ শরিফুল আলমের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে হয়রানী করা হয়েছে। সম্প্রতি ঐ মিথ্যা অভিযোগের বিষয়কে কেন্দ্র করে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ করা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভান্তীকর পোষ্ট দিয়ে তাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার পাশাপাশি ভাবমুর্তি ক্ষুন্ন করা হয়েছে। এ ঘটনার বিষয়ে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। ২৭ অক্টোবর সকাল ১০ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবের এক জরুরি সভায় এই নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এ সময় কয়রা উপজেলা প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। কযরা
উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এস এম এ রউফ ও সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, সম্প্রতি মহারাজপুর ইউনিয়নের মেঘারআইট এলাকায় বিষয় নিয়ে কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলমের বিরুদ্ধে যে সকল অভিযোগ করা হয়েছে তা সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন। ঐ ঘটনার সাথে তার কোন সম্পৃক্তা নেই। তাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন ও তার ভাবমুর্তি ক্ষুন্ন করার জন্য
ষড়যন্ত্রমুলকভাবে এই মিথ্যা অপপ্রচার চালানো হয়েছে। এ ঘটনায় কয়রা উপজেলা প্রেসক্লাবের সদস্যরা তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স