ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে ৩৮ হাজার ৯৭০ আখচাষিকে ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-২০ ১৯:৫৭:১৩
রাজশাহীতে ৩৮ হাজার ৯৭০ আখচাষিকে ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী রাজশাহীতে ৩৮ হাজার ৯৭০ আখচাষিকে ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীতে পৌঁছে ৩৮ হাজার ৯৭০ জন আখচাষির জন্য ১২ কোটি টাকার সরকারি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বিকেলে নগরের ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় মঞ্চে বসে ল্যাপটপের বোতাম চেপে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন। এর পরপরই কৃষকদের ব্যাংক হিসাবে টাকা জমা হয়।

প্রণোদনার অর্থ পৌঁছানোর বিষয়টি জানিয়ে কৃষকদের মুঠোফোনে এসএমএসও পাঠানো হয়। জনসভার প্রথম পর্বে প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, ৩৮ হাজার ৯৭০ জন কৃষককে ১২ কোটি টাকা প্রণোদনা দেওয়া হলো। এ সময় তিনি ১৫টি মিল জোনের ১৫ জন কৃষকের হাতে প্রতীকী চেক তুলে দেন। প্রণোদনা বিতরণ কার্যক্রম শেষে জনসভার দ্বিতীয় পর্ব শুরু হয়। এ পর্বে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বক্তব্য দেন দলীয় সংসদ সদস্য ও নেতারা।

এর আগে মঙ্গলবার বেলা ৩টার কিছু আগে প্রধানমন্ত্রীকে বহনকারী সামরিক বিমানটি রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে তিনি সরাসরি মাদ্রাসা মাঠে জনসভাস্থলে যান।#


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ