ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে বেঙ্গল বিস্কুট ফ্যাক্টরি পরিদর্শন করলেন অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-১৮ ১৮:৩৫:০২
বরিশালে বেঙ্গল বিস্কুট ফ্যাক্টরি পরিদর্শন করলেন অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বরিশালে বেঙ্গল বিস্কুট ফ্যাক্টরি পরিদর্শন করলেন অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল*
*নিজস্ব প্রতিবেদক


বরিশালের বিসিক শিল্পনগরী, কাউনিয়ায় অবস্থিত বেঙ্গল বিস্কুট ফ্যাক্টরি পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। শনিবার (১৭ অক্টোবর) তিনি কারখানাটি পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি কারখানার সার্বিক কার্যক্রম, উৎপাদন প্রক্রিয়া, পণ্যের গুণগত মান এবং শ্রমিকদের কর্মপরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় তিনি প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিল্পপ্রতিষ্ঠানের উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, “দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং শিল্পায়নে বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বরিশালের বিসিক শিল্পনগরীতে অবস্থিত বেঙ্গল বিস্কুট ফ্যাক্টরির মতো উৎপাদনমুখী প্রতিষ্ঠান স্থানীয় অর্থনীতিকে গতিশীল করার পাশাপাশি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে। এ ধরনের শিল্পপ্রতিষ্ঠানের বিকাশ ঘটলে বরিশালসহ দেশের সামগ্রিক অর্থনীতি আরও সমৃদ্ধ হবে।

তিনি আরও বলেন, “খাদ্যপণ্য উৎপাদনের ক্ষেত্রে গুণগত মান, স্বাস্থ্যসম্মত পরিবেশ এবং ভোক্তাদের আস্থা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার প্রতিও গুরুত্ব দিতে হবে। দেশীয় শিল্পের বিকাশ ও নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে একটি স্বনির্ভর অর্থনীতি গড়ে তুলতে উদ্যোক্তা, শ্রমিক ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কাউনিয়া থানা আমির মোস্তাফিজুর রহমান, ১ নম্বর ওয়ার্ড সভাপতি শহিদুল ইসলাম, ৩ নম্বর ওয়ার্ড সভাপতি মাইনুদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ। *বার্তা প্রেরক* *বায়জীদ বোস্তামী* মহানগর প্রচার ও মিডিয়া বিভাগ বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরী।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ