ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চাখার ইউনিয়ন বিএনপির সম্পাদক সিদ্দিকুর রহমানের দলীয় পদ স্থগিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-২০ ১৮:৫৭:৫৮
চাখার ইউনিয়ন বিএনপির সম্পাদক  সিদ্দিকুর রহমানের দলীয় পদ স্থগিত চাখার ইউনিয়ন বিএনপির সম্পাদক সিদ্দিকুর রহমানের দলীয় পদ স্থগিত
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো:

বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমানের দলীয় পদ স্থগিত করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে মঙ্গলবার(২০ অক্টোবর) উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহ আলম মিঞা ও সাধারণ সম্পাদক মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা স্বাক্ষরিত এক পত্রে তার এ দলীয় পদ স্থগিত করা হয়।

ওই পত্রে চাখার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমানের পদ স্থগিত করে তাকে দলীয় সকল কার্যক্রমে অংশগ্রহণ থেকে বিরত থাকতেও নির্দেশ দেয়া হয়েছে। এদিকে চাখার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমানের দলীয় পদ

স্থগিত হওয়ার পত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। মুঠোফোনে সাড়া না দেওয়ায় এ বিষয়ে সিদ্দিকুর রহমানের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। রাহাদ সুমন,বরিশাল তারিখঃ ২০-১০-২০২৬ ইং


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ