চাখার ইউনিয়ন বিএনপির সম্পাদক সিদ্দিকুর রহমানের দলীয় পদ স্থগিত

আপলোড সময় : ২০-১০-২০২৬ ০৬:৫৭:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ২০-১০-২০২৬ ০৬:৫৯:১৫ অপরাহ্ন
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো:

বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমানের দলীয় পদ স্থগিত করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে মঙ্গলবার(২০ অক্টোবর) উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহ আলম মিঞা ও সাধারণ সম্পাদক মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা স্বাক্ষরিত এক পত্রে তার এ দলীয় পদ স্থগিত করা হয়।

ওই পত্রে চাখার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমানের পদ স্থগিত করে তাকে দলীয় সকল কার্যক্রমে অংশগ্রহণ থেকে বিরত থাকতেও নির্দেশ দেয়া হয়েছে। এদিকে চাখার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমানের দলীয় পদ

স্থগিত হওয়ার পত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। মুঠোফোনে সাড়া না দেওয়ায় এ বিষয়ে সিদ্দিকুর রহমানের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। রাহাদ সুমন,বরিশাল তারিখঃ ২০-১০-২০২৬ ইং

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]