ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিপিএলে দল কিনতে চান লাহোর কালান্দার্সের মালিক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-১৮ ১৬:৫১:০৮
বিপিএলে দল কিনতে চান লাহোর কালান্দার্সের মালিক বিপিএলে দল কিনতে চান লাহোর কালান্দার্সের মালিক

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দল কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্সের মালিক সামিন রানা। দর-কষাকষি এবং সকল প্রক্রিয়া মিললেই বিপিএলে দল কিনতে চান তিনি। 

 

আবুধাবিতে ত্রিদেশীয় সিরিজ খেলছে বাংলাদেশ। সেখানেই বাংলাদেশি গণমাধ্যমকে সামিন বলেন, ‘অবশ্যই বাংলাদেশ আমার হৃদয়ের খুব কাছাকাছি। আমি বিপিএল বা বাংলাদেশ ক্রিকেটের কোথাও অংশ নেওয়ার সুযোগ খুঁজছি। সবকিছু আসলে নির্ভর করে কী ধরনের সুযোগ সামনে আসে তার ওপর। যদি কোনো সুযোগ থাকে, আমি বিপিএলের অংশ হতে পছন্দ করবো।’

 

বিপিএলের প্রশংসা করে তিনি আরও বলেন, ‘বিপিএল চমৎকার একটি টুর্নামেন্ট। আমি জানি এটি কিছু সময় ধরে কঠিন সময় পার করছে এবং এর পেছনে কিছু কারণ রয়েছে। তবে আমার মনে হয় বাংলাদেশ এবং পাকিস্তানে আমাদের যে ধরনের আবেগ রয়েছে, তাতে এই লিগ আয়োজনে সংগ্রাম করা উচিত নয়।’ 

 

সিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে আলাপ হয়েছে জানিয়ে সামিন বলেন, ‘তামিম ভাইয়ের সঙ্গে আমার কিছু আলোচনা হয়েছিল, যেখানে অভিজ্ঞতা শেয়ার হয়েছে। যেমন আমি ১১ বছর ধরে পিএসএলের অংশ, দক্ষিণ আফ্রিকার জিএল২০ গ্লোবাল লিগেরও অংশ ছিলাম। আমি একাধিকবার টি-টেন লিগের অংশ ছিলাম, বেশ কিছুদিন ধরে ক্রিকেট কানাডার সঙ্গেও কাজ করছি।’

 

তিনি আরও বলেন, ‘বছরের পর বছর ধরে আমাদের অনেক জ্ঞান এবং বোঝাপড়া তৈরি হয়েছে। তাই আমরা কিছু চিন্তাভাবনা শেয়ার করছিলাম যে কীভাবে এটিকে উন্নত করতে পারি। যদি এমন কোনো সুযোগ তৈরি হয় যা উভয়পক্ষের জন্যই লাভজনক পরিস্থিতি তৈরি করতে পারে, তবে আমি বিপিএলের অংশ হতে খুবই আনন্দিত হবো।’

 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ