বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন যিনি
বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন যিনি
নিজস্ব প্রতিবেদক
নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের পর এশিয়ান গেমস ক্রিকেটেও ব্যর্থ ছিল বাংলাদেশ। উভয় টুর্নামেন্টেেই তাদের দৌড় থেমেছে সেমিফাইনালে। এরই মাঝে প্রশ্ন ওঠে নিগার সুলতানা জ্যোতির ব্যাটিং ও নেতৃত্ব নিয়ে। যদিও জ্যোতি নিজ থেকেই টি-টোয়েন্টির অধিনায়কত্ব থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বাংলাদেশ নারী দলের টি-টোয়েন্টি অধিনায়ক এখনও চূড়ান্ত হয়নি। নেতৃত্ব পাওয়ার দৌড়ে অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যে কয়েকজনের নাম শোনা যায়। সংক্ষিপ্ত সংস্করণে নারী দলের অধিনায়ক হওয়ার প্রশ্নে নাকি এগিয়ে আছেন অভিজ্ঞ স্পিনার নাহিদা আক্তার। বিশ্বস্ত
সূত্রে এমনটাই জানা গেছে। অস্ট্রেলিয়াতে সব ম্যাচ হেরেও প্রাপ্তি দেখছেন জ্যোতি জ্যোতির অধিনায়কত্ব নিয়ে যে সিদ্ধান্ত বিসিবির টেস্ট স্বীকৃতির ৫ বছরেও মাঠে নামা হলো না বাংলাদেশের মেয়েদের এ ছাড়া সহ-অধিনায়ক হতে যাচ্ছেন সোবহানা মোস্তারি। বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে সম্প্রতি তিনি অস্ট্রেলিয়ার মাটিতে তাদের বিপক্ষে ওয়ানডেতে সেঞ্চুরি করেন। বিসিবি দ্রুততম সময়ের মাঝে আনুষ্ঠানিকভাবে নারী টি-টোয়েন্টি দলের অধিনায়কের নাম ঘোষণা করবে। কেননা ডিসেম্বরেই রয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। dhakapost বাঁ দিক থেকে সোবহানা মোস্তারি ও নাহিদা আক্তার এর আগে বোর্ডের সঙ্গে ঘনিষ্ঠ এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ক্রিকবাজকে বলেছিলেন, ‘নিগারের জায়গা নেওয়ার মতো খুব বেশি ক্রিকেটার আছে বলে মনে হয় না।
কিন্তু তিনি যখন সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন, তখন আমাদের কাউকে খুঁজে বের করতেই হবে। সংক্ষিপ্ত সংস্করণে অবস্থান বিবেচনায় নাহিদা ও সোবহানা শক্তিশালী প্রার্থী।’ এর বাইরে রাবেয়া খাতুন, অলরাউন্ডার শারমিন আক্তার ও স্বর্ণা আক্তারের নামও আলোচনায় ছিল।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স