বিএনপি অ্যাক্টিভিস্টরা পড়েছেন বিপদে’, ইশরাক ইস্যুতে হাসনাতের খোঁচা
বিএনপি অ্যাক্টিভিস্টরা পড়েছেন বিপদে’, ইশরাক ইস্যুতে হাসনাতের খোঁচা
নিজস্ব প্রতিবেদক
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের খবরকে কেন্দ্র করে বিএনপি অ্যাক্টিভিস্টদের কটাক্ষ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ। তার ভাষ্য, গতকাল প্রতিমন্ত্রী ইশরাকের কাজের প্রশংসা, আজ প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের প্রশংসা লিখতে না লিখতেই জানা গেল, পদত্যাগের সিদ্ধান্তই ভুয়া। এখন আবার প্রধানমন্ত্রী কেন পদত্যাগ করতে বলেননি, তার পক্ষে যুক্তি দাঁড় করাতে হবে! রোববার (১৮ অক্টোবর) রাতে নিজের
ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে তিনি এসব কথা লিখেন। পোস্টে তিনি লিখেন, ‘বিএনপি অ্যাক্টিভিস্টরা পড়েছেন বিপদে। গতকাল প্রতিমন্ত্রী ইশরাকের কাজকে বাহবা দিয়ে লিখতে হলো, আবার আজকে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে বাহবা দিয়ে লিখতে হলো। লিখতে না লিখতেই জানা গেলো পদত্যাগের সিদ্ধান্ত ভুয়া। এখন আবার লিখতে হবে প্রধানমন্ত্রী পদত্যাগ করতে না বলা কেন ভালো হয়েছে সেটি।’ তিনি আরও লিখেন, ‘মাঝখান দিয়ে ইশরাক চিনে গেলেন নিজের দলের ভেতর ঘাপটি মেরে থাকা সেই সঙ্গীদের, যারা তার পদত্যাগে খুশি হয়েছেন, উল্লাস করেছেন।’
পূর্ণমন্ত্রী পার্থের পদত্যাগ দাবি উচিত উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ লিখেন, ‘এখন প্রতিমন্ত্রী ইশরাকের উচিত হবে পূর্ণমন্ত্রী জনাব পার্থের পদত্যাগ দাবি করা। এই মিডিয়া ক্যূর পিছনে উনার হাত আছে কি-না খতিয়ে দেখা উচিত।’
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স