ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় মা'দ'ক'বি'রো'ধী অ'ভি'যা'ন, ই'য়া'বা'স'হ আ'ট'ক ব্যক্তির ৬ মাসের কা'রা'দ'ণ্ড

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-১৬ ২১:৪২:৪৫
কেন্দুয়ায় মা'দ'ক'বি'রো'ধী অ'ভি'যা'ন, ই'য়া'বা'স'হ আ'ট'ক ব্যক্তির ৬ মাসের কা'রা'দ'ণ্ড কেন্দুয়ায় মা'দ'ক'বি'রো'ধী অ'ভি'যা'ন, ই'য়া'বা'স'হ আ'ট'ক ব্যক্তির ৬ মাসের কা'রা'দ'ণ্ড
স্টাফ রিপোর্টারঃ


নেত্রকোনা কেন্দুয়ার গড়াডোবা ইউনিয়নের গড়াডোবা বাজারসংলগ্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন উপকরণসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক সেবনের দায়ে তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। শুক্রবার (১৬ অক্টোবর ) বিকেল ৫টার দিকে পুলিশ সদস্যদের উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযুক্ত শাকিল সরকার (২৭) উপজেলার গন্ডা ইউনিয়নের গাড়াদিয়া গ্রামের মানিক মিয়ার ছেলে। অভিযুক্ত ব্যক্তি মাদক সেবনের দায় স্বীকার করায় এবং


অপরাধের বিষয়টি উদ্ঘাটিত হওয়ায় তাঁর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় দায়ের করা একটি মামলায় তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল ইসলাম চৌধুরী। অভিযান প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল ইসলাম চৌধুরী বলেন, “মাদকের ভয়াবহতা রোধ এবং সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান রয়েছে। মাদকদ্রব্যের অপব্যবহার প্রতিরোধ, অপরাধ দমন এবং জনসচেতনতা বৃদ্ধিতে প্রশাসনের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, মাদকের বিস্তার রোধে প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

স্থানীয় পর্যায়ে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকলে মাদকের অপব্যবহার নিয়ন্ত্রণ এবং তরুণ সমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ