ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জমকালো আয়োজনে জাতীয় দৈনিক মুক্ত খবরের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-১৬ ০০:৫৭:২৫
জমকালো আয়োজনে জাতীয় দৈনিক মুক্ত খবরের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন জমকালো আয়োজনে জাতীয় দৈনিক মুক্ত খবরের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন
মাহফুজ রাজা,স্টাফ রিপোর্টার:


‎জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে জাতীয় দৈনিক মুক্ত খবরের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। ‎ ‎বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনের তৃতীয় তলায় এ উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‎ ‎পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল। ‎ ‎এ সময় উপস্থিত ছিলেন পত্রিকাটির মফস্বল সম্পাদক মাইনুল হাসান মামুন, দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত পত্রিকাটির প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। ‎ ‎পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে অতিথিদের বক্তব্য শেষে তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।


এরপর কেক কেটে পত্রিকাটির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। ‎ ‎অনুষ্ঠানের শেষপর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত অতিথি ও প্রতিনিধিরা আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন উপভোগ করেন।

‎ ‎দীর্ঘ ২৪ বছরের পথচলায় দৈনিক মুক্ত খবরের অগ্রযাত্রা অব্যাহত থাকুক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও প্রতিনিধিরা। ‎


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ