ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হিজলা-মেহেন্দিগঞ্জে ৩৭টি মন্দিরে আর্থিক অনুদান: নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসানকে পূজা উদযাপন পরিষদের শ্রদ্ধা ও কৃতজ্ঞতা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-১৬ ০০:১২:৫৯
হিজলা-মেহেন্দিগঞ্জে ৩৭টি মন্দিরে আর্থিক অনুদান: নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসানকে পূজা উদযাপন পরিষদের শ্রদ্ধা ও কৃতজ্ঞতা হিজলা-মেহেন্দিগঞ্জে ৩৭টি মন্দিরে আর্থিক অনুদান: নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসানকে পূজা উদযাপন পরিষদের শ্রদ্ধা ও কৃতজ্ঞতা
মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসানের বিশেষ মানবিক উদ্যোগে উপজেলার ৩৭টি মন্দিরে মন্দিরভিত্তিক অনুদান প্রদান করা হয়েছে। প্রতিটি পূজা মণ্ডপে প্রায় ৮০ হাজার টাকা করে সরকারি ও ব্যক্তিগত তহবিল থেকে এই আর্থিক সহযোগিতা পৌঁছে দেওয়া হয়। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব সুষ্ঠু, আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রতিমন্ত্রীর নেওয়া এই নজিরবিহীন পদক্ষেপ হিজলা-মেহেন্দিগঞ্জের সনাতন সমাজে ব্যাপক প্রশংসিত হয়েছে। আজ


এক যুক্ত বিবৃতিতে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ প্রতিমন্ত্রী রাজিব আহসানের প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও অভিনন্দন জ্ঞাপন করেছেন। বিবৃতিতে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ বলেন, “দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি মন্দিরে একযোগে এই ধরণের সম্মানজনক অনুদান প্রদান করে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জ-হিজলায় এক অনন্য নজির স্থাপন করেছেন। তাঁর এই মানবিক ও অসাম্প্রদায়িক চেতনা আমাদের অভিভূত ও গভীরভাবে কৃতজ্ঞ করেছে।

ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনাকে তিনি বাস্তবে রূপ দিয়েছেন। নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, নৌপরিবহন প্রতিমন্ত্রীর এই বিশেষ নজরদারি ও সার্বিক সহায়তার ফলে সনাতন ধর্মাবলম্বীরা অত্যন্ত উৎসাহ- উদ্দীপনার সাথে পূজা উদযাপনের সুযোগ পাচ্ছেন। হিজলা ও মেহেন্দিগঞ্জের প্রতিটি অঞ্চলে সাম্প্রদায়িক

সম্প্রীতির যে দৃষ্টান্ত স্থাপিত হয়েছে, তা আগামী দিনেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। সংবাদ বিজ্ঞপ্তিতে হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলার সনাতন ধর্মাবলম্বী ও সকল মন্দির কমিটির পক্ষ থেকে প্রতিমন্ত্রী রাজিব আহসানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ