মাহফুজ রাজা,স্টাফ রিপোর্টার:
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে জাতীয় দৈনিক মুক্ত খবরের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনের তৃতীয় তলায় এ উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল। এ সময় উপস্থিত ছিলেন পত্রিকাটির মফস্বল সম্পাদক মাইনুল হাসান মামুন, দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত পত্রিকাটির প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে অতিথিদের বক্তব্য শেষে তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এরপর কেক কেটে পত্রিকাটির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। অনুষ্ঠানের শেষপর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত অতিথি ও প্রতিনিধিরা আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন উপভোগ করেন।
দীর্ঘ ২৪ বছরের পথচলায় দৈনিক মুক্ত খবরের অগ্রযাত্রা অব্যাহত থাকুক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও প্রতিনিধিরা।