ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধান শিক্ষকের ছুটির দিনেই গুয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পানির ট্যাংকি চু'রি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-১৫ ২৩:২১:১৫
প্রধান শিক্ষকের ছুটির দিনেই গুয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পানির ট্যাংকি চু'রি প্রধান শিক্ষকের ছুটির দিনেই গুয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পানির ট্যাংকি চুরি
নিজস্ব প্রতিবেদক

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে প্রধান শিক্ষকের ছুটির দিনেই গুয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পানির ট্যাংকি চুরি হয়ে গেছে। বৃহষ্প্রতিবার (১৫ অক্টোবর) সকালে উপজেলার গুয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক প্রদীপ চন্দ্র রায় ব্যক্তিগত ছুটিতে থাকার সুযোগে রাতের আঁধারে দুর্বৃত্তরা বিদ্যালয়ের ছাদে থাকা ৫০০ লিটারের পানির ট্যাংকি খুলে নিয়ে যায়।


বৃহস্পতিবার সকালে সহকারী শিক্ষকরা বিদ্যালয় খুলতে এসে ট্যাংকি না দেখে প্রধান শিক্ষককে খবর দেন। প্রধান শিক্ষক প্রদীপ চন্দ্র রায় বলেন, "আমি একদিনের ছুটিতে আছি। এই সুযোগে চোরেরা ট্যাংকি নিয়ে গেছে। বিগত দিনেও একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। নৈশপ্রহরী না থাকায় বারবার এমন ঘটনা ঘটছে। থানায় জিডি করা আছে বিগত দিনে একাধিকবার চুরি হওয়ায় | এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা

অফিসার জাহিদ জানান, "চুরির বিষয়টি আমরা শুনেছি । বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।" স্থানীয় অভিভাবকরা জানান, নিরাপত্তা ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীদের বিশুদ্ধ পানি পানে সমস্যা হচ্ছে। দ্রুত নৈশপ্রহরী নিয়োগের দাবি তাদের।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ