রাবির শেরে বাংলা হল সাহিত্য পরিষদের আহ্বায়ক আবদুল্লাহ, সদস্যসচিব সাহিব
রাবির শেরে বাংলা হল সাহিত্য পরিষদের আহ্বায়ক আবদুল্লাহ, সদস্যসচিব সাহিব
রাবি প্রতিনিধি:
লামিছা রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শেরে বাংলা হল সাহিত্য পরিষদের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। যার আহ্বায়ক হিসেবে বাংলা বিভাগের শিক্ষার্থী শাহ মোহাম্মদ আবদুল্লাহ এবং সদস্যসচিব হিসেবে আরবি বিভাগের মো. সাহিব বিল্লাহ মনোনীত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) শেরে বাংলা হল সংসদের পক্ষ থেকে উক্ত কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক সমাজকর্ম বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এমরান হোসেন, সদস্য মার্কেটিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. শাহনেওয়াজ, মনোবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. শহিদুল্লাহ, হিসাববিজ্ঞান ও তথ্যব্যবস্থা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আনন্দ চন্দ্র সরকার।
কমিটির উপদেষ্টা মণ্ডলী হিসেবে রয়েছেন শেরে বাংলা ফজলুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. শরিফুল ইসলাম, হল সংসদের ভিপি রানা হোসাইন, জিএস তানজীল হোসাইন এবং হল সংসদের বিতর্ক ও সাহিত্যবিষয়ক সহকারী সম্পাদক শাহারিয়া হাসান।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স