ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থী মাহফুজ হ'ত্যা মা'ম'লা'য় গ্রে'প্তা'র দেখানো হলো মাইটিভির চেয়ারম্যান সাথীকে

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-১৫ ২০:১৯:৪২
শিক্ষার্থী মাহফুজ হ'ত্যা মা'ম'লা'য় গ্রে'প্তা'র দেখানো হলো মাইটিভির চেয়ারম্যান সাথীকে শিক্ষার্থী মাহফুজ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির চেয়ারম্যান সাথীকে

নিজস্ব প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মিরপুর-১০ গোলচত্বর এলাকায় স্কুলছাত্র মাহফুজুর রহমানকে হত্যার মামলায় মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে আদালত।

 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এ আদেশ দেন। এ নিয়ে এখন পর্যন্ত পাঁচটি মামলায় তাকে গ্রেপ্তারর দেখানো হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী।

 

নাসির উদ্দিন সাথী কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বাবা। ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রফিকুল ইসলাম গণমাধ্যমকে আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এর আগে গত ১৩ অক্টোবর মাহফুজুর রহমান হত্যা মামলায় সাথীকে গ্রেপ্তারর দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক আব্দুল ওহিদ। আবেদনের ওপর শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন আদালত। এদিন সাথীকে আদালতে হাজির করা হলে উভয়পক্ষের আইনজীবীরা শুনানিতে অংশ নেন। শুনানিতে তদন্ত কর্মকর্তা তাকে গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি তুলে ধরেন। রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মো. কামরুজ্জামান স্বপনও আবেদনের পক্ষে শুনানি করেন।

 

তিনি বলেন, আসামি মাইটিভির চেয়ারম্যান এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। আন্দোলনের সময় নিজের টিভি চ্যানেলে আন্দোলনের খবর তুলে না ধরে অন্য বিষয় তুলে ধরেন। এ আসামি ঘটনার সাথে জড়িত মর্মে তদন্তে উঠে এসেছে। তদন্ত কর্মকর্তা গ্রেপ্তার দেখানোর আবেদন করেছেন। তাকে গ্রেপ্তার দেখানোর প্রার্থনা করছি।

 

অন্যদিকে, সাথীকে এ মামলায় গ্রেপ্তারর না দেখানোর পক্ষে শুনানি করেন ঢাকা বারের সভাপতি আনোয়ার জাহিদ ভূঁইয়া। তিনি আদালতকে বলেন, নাসির উদ্দিন সাথী গত বছরের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। এক বছরের বেশি সময় ধরে বন্দি থাকলেও এতদিন তাকে এ মামলায় গ্রেপ্তারর দেখানোর প্রয়োজন হয়নি। এ ছাড়া সাথী অসুস্থ এবং আওয়ামী লীগে তার কোনো পদ-পদবি নেই বলেও আদালতে দাবি করেন তার আইনজীবী।

 

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুর-১০ গোলচত্বর এলাকায় আন্দোলনে অংশ নেয় আলহাজ আব্বাস উদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মাহফুজুর রহমান। ওই দিন দুপুরের দিকে গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়। ওই ঘটনায় ২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়।

 

এর আগে গত বছরের ১৭ আগস্ট রাজধানীর গুলশান এলাকা থেকে নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তারর করে পুলিশ। তার আইনজীবী সোহরাব হোসেন রুবেলের দেওয়া তথ্য অনুযায়ী, মাহফুজুর রহমান হত্যা মামলায় গ্রেপ্তারর দেখানোর আদেশের পর এখন পর্যন্ত মোট পাঁচটি মামলায় তাকে গ্রেপ্তারর দেখানো হলো।

 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ