ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গৌরীপুরে সার ডিলার নিয়োগে কোটি টাকার বাণিজ্যের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-১২ ২১:৩২:৪৬
গৌরীপুরে সার ডিলার নিয়োগে কোটি টাকার বাণিজ্যের অভিযোগ গৌরীপুরে সার ডিলার নিয়োগে কোটি টাকার বাণিজ্যের অভিযোগ
প্রতিবাদে সংবাদ সম্মেলন ও কৃষিমন্ত্রী বরাবর অভিযোগ দায়ের গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ


ময়মনসিংহের গৌরীপুরে সার ডিলার নিয়োগে ব্যাপক অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও ফ্যাসিস্ট পুনর্বাসনের অভিযোগ ও কোটি টাকার বাণিজ্যের অভিযোগ এনে সংবাদ সম্মেলন ও কৃষিমন্ত্রী বরাবর অভিযোগ দায়ের করা হয়েছে। নির্বাচিত ডিলাদের প্রকাশিত তালিকা গোপন প্রক্রিয়ায় তৈরীকৃত অভিযোগ এনে তা বাতিলের দাবি ও স্বচ্ছ প্রক্রিয়ায় ডিলার নিয়োগের দাবী জানানো সংবাদ সম্মেলেেন। সোমবার (১২ অক্টোবর) দুপুরে গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন করেন পৌর কৃষকদলের সভাপতি মোঃ গোলাম কাজীয়েল হাজাত শাহী মুন্সী।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ডৌহাখলা ইউনিয়নে সার ডিলার হিসেবে আবেদন করেছেন তিনি। উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় অত্যন্ত গোপন প্রক্রিয়ায় সারের ডিলার নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। কোনো প্রকার স্বচ্ছতা বজায় না রেখে এবং আবেদনকারীদের না জানিয়ে গত ২৪ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে লটারি অনুষ্ঠিত হয়। লটারির ভিডিও দেখে তিনি জানতে পারেন যে ডৌহাখলা ইউনিয়নে লটারিতে তাঁর নাম প্রথম উঠে এসেছিল এবং যাচাই-বাছাই প্রক্রিয়াতেও তিনি উত্তীর্ণ হয়েছিলেন। কিন্তু রহস্যজনকভাবে চূড়ান্ত প্রকাশিত তালিকায় তাঁর নাম বাদ দেওয়া হয়। সংবাদ সম্মেলনে অভিযোগ করে তিনি আরও বলেন, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন বা উপজেলা কৃষি বিভাগ চূড়ান্ত যাচাইকৃতদের তালিকা জনসম্মুখে প্রকাশ করেনি। আবেদনকারীদের ধারণা, প্রত্যেকটি ডিলারশীপ নেয়ার জন্য উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত


আহ্বায়ক, ভারপ্রাপ্ত সদস্য সচিব ও একটি চক্রের বিরুদ্ধে ১৫ থেকে ২০ লাখ টাকা নেয়ার অলিখিত চুক্তির গুঞ্জন রয়েছে। এতে বিএনপির দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মী ও ব্যবসায়িকরা বঞ্চিত হয়েছেন। এ চক্রের অসাধু উপায়ের কারণে বিএনপি ও সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপপ্রয়াস চালাচ্ছে। ফ্যাসিস্টের দূসর এবং আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িতদের ডিলারশীপ অবিলম্বে বাতিল করে স্বচ্ছ পদ্ধতিতে ডিলার নিয়োগের দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে তিনি আরও উল্লেখ করেন, এ ধরনের অসদুপায় ও দুর্নীতির কারণে বর্তমান সরকার ও দলীয় প্রধান তারেক রহমানের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে। অনতিবিলম্বে এ স্বজনপ্রীতি ও দুর্নীতির মাধ্যমে গঠিত ডিলার তালিকা বাতিল করে সরকারের নতুন প্রণীত "সার ডিলার নিয়োগ ও বিতরণ নীতিমালা" অক্ষরে অক্ষরে মেনে সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে প্রকৃত ব্যবসায়ীদের ডিলার লাইসেন্স প্রদানের জোর দাবি জানিয়েছেন তিনি। অপরদিকে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ হাবিবুল ইসলাম খান শহীদ, ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুর রহমান বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ ও ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ রমজান হোসেন খান জুয়েলের যৌথ স্বাক্ষরে কৃষিমন্ত্রী বরাবরে সার


ডিলার নিয়োগে অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও ফ্যাসিস্ট পুনর্বাসনের লক্ষ্যে তৈরিকৃত তালিকা বাতিল চেয়ে আবেদন করেছেন। এছাড়াও ২নং গৌরীপুর ইউনিয়নে ডিলারপ্রাপ্তির জন্য আবেদনকারী মেসার্স আরিফ এন্টারপ্রাইজ সার ডিলার নিয়োগে অনিয়ম হতে পারে মর্মে জেলা প্রশাসক ও সভাপতি জেলা সার ও বীজ মনিটরিং কমিটি ময়মনসিংহ এর নিকট ২৪ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখে একটি আগাম লিখিত অভিযোগ দায়ের করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমীন পাপ্পা বলেন, ডিলার নিয়োগে কোন অনিয়মের বিষয় আমার জানা নেই। ডিলার তালিকা করেছেন উর্ধ্বতন কর্তৃপক্ষ। এ বিষয়ে জানতে গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল দিয়ে বন্ধ পাওয়া যায়। গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ বলেন, সার ডিলার নিয়োগের বিষয়ে দল ও মন্ত্রী মহোদয় কিছুই জানিনা। আমাদেরকে অবহিত করা হয়নি। আমরা দলীয়ভাবে এই তালিকা বাতিলের দাবীতে কৃষিমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছি। এ বিষয়ে ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম বলেন, প্রতিটি ইউনিয়ন থেকে ১৪-১৫ জন করে আবেদন করেছেন।


দেওয়া হয়েছে ১ জনকে। তাই, অন্যরা সংক্ষুব্ধ হয়েছে। যাদেরকে দেওয়া হয়েছে নীতিমালা অনুযায়ী দেওয়া হয়েছে। কেউ অভিযোগ করলে প্রয়োজনীয় কাগজপত্রাদি নিয়ে আসলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ