মাহাবুর রহমান আঙ্গুর বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:


দিনাজপুরের বীরগঞ্জ থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ জন ও মাদক মামলায় ২ জনসহ মোট ৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।


বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে যথাযথ পুলিশ এসকর্টের মাধ্যমে তাদের বিজ্ঞ আদালত দিনাজপুরে প্রেরণ করা হয়।


ওয়ারেন্ট মূলে গ্রেফতারকৃতরা হলেন:

১.সিআর ৯০/২৩ মামলা মূলে মো. গোলাম আযম

২. জিআর ৩৯/১৫ মামলা মূলে মো. সোহেল রানা

৩.জিআর ১৮৯/২১ মামলা মূলে মো. শামীম ইসলাম


নিয়মিত মাদক মামলায় গ্রেফতারকৃতরা হলেন:

৪.মো. আশরাফুল ইসলাম ফুলি

৫.মো. শফিক আহমেদ সুমন


এ সময় তাদের কাছ থেকে ১৬০ পিস টাপেন্টাডল ও ২৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত সকলের বাড়ি বীরগঞ্জ থানা, জেলা দিনাজপুর।


বীরগঞ্জ থানা পুলিশ জানায়, মাদক ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।