এস. এম জালাল উদ্দীন, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ

বাংলাদেশ চা-শ্রমিক নির্বাচন ২০২৬ আইনশৃঙ্খলা পরিদর্শন এবং শ্রীমঙ্গল থানার নির্মাণাধীন ভবন পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।


শনিবার ২৮ নভেম্বর সকালে তিনি শ্রীমঙ্গল থানার নির্মাণাধীন নতুন ভবনের নির্মাণকাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন ও পর্যবেক্ষণ করেন।


পরে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন (বি-৭৭)-এর নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ সদস্যদের দায়িত্ব পালন ও নিরাপত্তা ডিউটি কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তা ও ফোর্সকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।


এ সময় আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মো: মনিরুল ইসলাম, শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জসহ শ্রীমঙ্গল থানার বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্স বৃন্দ।