হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা

কিশোরগঞ্জের হোসেনপুরে সিএনজি অটোরিকশা ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাজিব মিয়া (২৬) নামে সৌদি আরব প্রবাসী এক যুবক নিহত হয়েছেন।


শনিবার (২৮ নভেম্বর) বিকেলে এ সড়ক দুর্ঘটনা ঘটে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।


নিহত রাজিব উপজেলার সিদলা ইউনিয়নের ধুলিহর ব্যাপারীপাড়া এলাকার মতি মিয়ার ছেলে।


পুলিশ ও অন্যান্য সূত্রে জানা যায়, মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বাজারে আসার পথে পৌর সদরের নতুন বাজার এলাকায় হোসেনপুর-হাজিপুর সড়কে একটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হলে রাজিব গুরুতর আহত হয়। আশপাশের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে হোসেনপুর উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকের নির্দেশনায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।