বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে নিয়োগ

বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নবম গ্রেডের এই পদে ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। তবে প্রয়োজন অনুযায়ী পদের সংখ্যা কম-বেশি হতে পারে। আগ্রহী ও যোগ্য বাংলাদেশি নাগরিকেরা অনলাইনে আবেদন করতে পারবেন।


আগামী ৩০ নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন করা যাবে ২৭ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত।


পদের বিবরণ ও বেতন-ভাতা


পদের নাম সহকারী পরিচালক। এ পদে মোট ১৫০ জন নিয়োগ দেওয়া হবে। পদটি নবম গ্রেডের অন্তর্ভুক্ত। জাতীয় বেতন স্কেল, ২০২৬ অনুযায়ী এ পদের বেতন ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা। এ ছাড়া বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।


শিক্ষাগত যোগ্যতা ও প্রয়োজনীয় শর্ত


আবেদনের জন্য স্বীকৃত কোনো বোর্ড থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি অথবা স্নাতকসহ যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। স্নাতকোত্তর ডিগ্রিধারীদের ক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের সম্মিলিত মেয়াদ কমপক্ষে চার বছর হতে হবে।


যাদের স্নাতকোত্তর অথবা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রির ফলাফল ২৭ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে প্রকাশিত হয়েছে বা হবে, তারাও আবেদন করতে পারবেন।


প্রার্থীর এসএসসি ও এর পরবর্তী পর্যায়ের পরীক্ষাগুলোর মধ্যে অন্তত দুটিতে প্রথম বিভাগ বা শ্রেণি কিংবা সমমানের জিপিএ থাকতে হবে। তবে শিক্ষাজীবনের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা শ্রেণি কিংবা সমমানের জিপিএ গ্রহণযোগ্য হবে না।


বয়সসীমা ও আবেদন ফি


প্রার্থীর বয়স ১ নভেম্বর ২০২৬ তারিখে ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। নির্ধারিত বয়সসীমার বাইরে থাকা প্রার্থীদের আবেদন গ্রহণ করা হবে না।


আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। এ অর্থ অফেরতযোগ্য এবং ‘বাংলা কিউআর’-এর মাধ্যমে পরিশোধ করতে হবে। ফি জমা ও পেমেন্ট ভেরিফিকেশন সম্পন্ন করার শেষ সময় ৩০ ডিসেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট।


বাংলা কিউআরের মাধ্যমে ফি পরিশোধের পর মুঠোফোনে পাওয়া এসএমএসের নির্দেশনা অনুসরণ করে ওয়েবসাইটের ‘ভেরিফাই পেমেন্ট লিংক’-এ প্রবেশ করতে হবে। সেখান থেকে পেমেন্ট ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। নির্ধারিত পদ্ধতিতে ভেরিফিকেশন না করলে আবেদন অসম্পূর্ণ হিসেবে বাতিল হবে। ভেরিফিকেশন শেষে পাওয়া ট্র্যাকিং আইডি নম্বরসংবলিত পেজটি সংরক্ষণ করতে হবে।


পরীক্ষা ও আবেদনপ্রক্রিয়া


নিয়োগের জন্য প্রার্থীদের তিন ধাপের পরীক্ষায় অংশ নিতে হবে। এগুলো হলো প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা।


আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।


আবেদনের সময়সূচি: