নিজস্ব প্রতিবেদক
রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
রাইখালী সেতুবন্ধন যুব সংঘের আয়োজনে সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য উথোয়াইমং মারমা। বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান হোসেন, সাধারণ সম্পাদক ইয়াচিন মামুন ও রাইখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসেম।
টুর্নামেন্টে ১৪টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় রাইখালী সেতুবন্ধন যুব সংঘ একাদশ ৪-১ গোলে পানছড়ি ফুটবল একাদশকে পরাজিত করে। শান্তিপূর্ণ পরিবেশে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই খেলা শেষ হয়।
আয়োজকরা জানান, আগামী ২৬ ডিসেম্বর দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। পরবর্তীতে ফাইনাল খেলার তারিখ ঘোষণা করা হবে।





