নিজস্ব প্রতিবেদক
আফগানিস্তানের কুনার অঞ্চলে একটি স্কুলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার সকাল ১০টার দিকে প্রদেশের আন্দার সের এলাকায় এই বিস্ফোরণ ঘটে, যাতে বেশ কয়েকজন শিক্ষার্থী হতাহত হয়েছে। তবে হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা এখনো জানা যায়নি।
কুনার প্রাদেশিক পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ফরিদ দেহকান জানান, বিস্ফোরণের খবর পাওয়ার পর পাকিস্তান সীমান্তের কাছে অবস্থিত কুনার প্রদেশ থেকে একটি তদন্তকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। আফগান সরকারের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, এর আগে গত আগস্ট মাসে আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি স্কুল চত্বরে হ্যান্ড গ্রেনেড হামলায় ৯ থেকে ১৪ বছর বয়সী ৪০ জনেরও বেশি শিশু আহত হয়েছিল।






