নোয়াখালী অফিস

নোয়াখালী গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী থেকে মাদক কারবারের অভিযোগে ইয়াবাসহ জাকির হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।


শনিবার (২৮ নভেম্বর) দুপুরে তাকে নোয়াখালীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।


এর আগে শনিবার চৌমুহনী পৌরসভার চার নম্বর ওয়ার্ডের গোলবাড়িয়া কাঁচাবাজারে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এ সময় হাজীপুর গ্রামের দমা চোরাগো বাড়ির মো: শাহা আলমের ছেলে মো: জাকির হোসেনকে (২৫) গ্রেফতার করা হয়। তাৎক্ষণিক তার শরীর তল্লাশি করে ১৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


এ ঘটনায় গ্রেফতার আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো: আরিফ হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।