রাতে ফোন পেয়ে বাইরে যান আসাদ, সকালে মেলে লাশ
নওগাঁর মহাদেবপুরে আসাদ (৩০) নামের এক যুবকের রহস্যজনক লাশ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে বন্ধুর ফোনে সাড়া দিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। পরদিন সকালে (বুধবার) গাছের ডালে তার নিথর দেহ দেখতে পেয়ে ভেঙে পড়েছেন স্বজনরা। নিহত আসাদুজ্জামান আসাদ












