রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:
বরিশালের বানারীপাড়ায় হোমিও চিকিৎসকের স্ত্রীর বুদ্ধিমত্তা ও অসীম সাহসিকতায় পারভেজ (৩৫) নামের এক চোর হাতেনাতে আটক হয়েছে। ফলে ওই বাসা চুরির ঘটনা থেকে রক্ষা পেয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুর পৌণে ১ টার দিকে বানারীপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে হোমিও চিকিৎসক মৃত্যুঞ্জয় কর্মকারের বাসার তৃতীয় তলার দরজার তালা ভেঙ্গে পারভেজ নামের এক চোর ভিতরে প্রবেশ করে। দ্বিতীয় তলায় বসবাসরত ওই চিকিৎসকের স্ত্রী সবিতা কর্মকার তৃতীয় তলায় কিছু ভাঙার শব্দ ও কারও উপস্থিতির টের পান।
তিনি তাৎক্ষনিক তৃতীয় তলায় গিয়ে তালাবদ্ধ ফ্ল্যাটের তালা ভাঙ্গা ও দরজা খোলা দেখতে পান এবং ভিতরে কারও উপস্থিতি টের পান। ফলে তিনি বাহির থেকে দরজা আটকে দেন। এসময় তিনি বিষয়টি স্বজন ও প্রতিবেশীদের জানালে বাসায় স্থানীয় লোকজন জড়ো হন। খবর পেয়ে বানারীপাড়া থানার উপ -পরিদর্শক মোঃ ইসাহাক সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে আসেন। এসময় ওই বাসার তৃতীয় তলায় খাটের নিচে লুকিয়ে থাকা চোর পারভেজকে আটক করে থানায় নিয়ে যান। আটকের সময় চোর নিজের নাম পারভেজ পিতার নাম মাসুম মীর, বাড়ি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ বলে জানায়। বাসার ওয়াড্রপ, স্টীল ও কাঠের আলমিরা ভাঙ্গলেও সে ধরা পড়ায় চুরি করতে ব্যর্থ হয়।
এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি মোঃ মজিবুর রহমান জানান, হোমিও ডাক্তারের বাসায় চোর আটকের খবর পেয়ে পুলিশ পাঠিয়ে অভিযুক্তকে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যপারে বাড়ির মালিক হোমিও ডাক্তার মৃত্যুঞ্জয় কর্মকার বাদী হয়ে চুরি চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন।।
প্রসঙ্গত,সাম্প্রতিক সময়ে বানারীপাড়া পৌর শহরে চুরির ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে।
###
রাহাদ সুমন,বানারীপাড়া
তারিখঃ২৫-১১-২৬ইং
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় হোমিও চিকিৎসকের স্ত্রীর বুদ্ধিমত্তা ও অসীম সাহসিকতায় পারভেজ (৩৫) নামের এক চোর হাতেনাতে আটক হয়েছে। ফলে ওই বাসা চুরির ঘটনা থেকে রক্ষা পেয়েছে। বুধবার (২৫ নভেম্বর) দুপুর পৌণে ১ টার দিকে বানারীপাড়া পৌরসভা...
বানারীপাড়ায় চিকিৎসকের।স্ত্রীর সাহসীকতায় হাতেনাতে চো'র আ'ট'ক
২৫ নভেম্বর, ২০২৬পড়ার সময়: 2 মিনিট
সংবাদটি শুনুনAI Voice
বানারীপাড়ায় চিকিৎসকের।স্ত্রীর সাহসীকতায় হাতেনাতে চো'র আ'ট'ক
০০:০০০০:০০
পজ করা

ছবি: সংগৃহীত

পূর্ববর্তী সংবাদ
রংপুরে অটোচালক হত্যাকাণ্ড, সেনা সদস্যকে পুলিশের কাছে হস্তান্তর
পরবর্তী সংবাদ
গোপালগঞ্জে পুড়িয়ে দেওয়া সব থানা চালুসহ আ.লীগের ৮ দফা দাবি




