নিজস্ব প্রতিবেদক
ঢাকার কেরাণীগঞ্জে এসআরবি-১০ এর অভিযান: ধলেশ্বরী টোলপ্লাজা থেকে লুণ্ঠিত মালামাল ও দেশীয় অস্ত্রসহ দুর্ধর্ষ আন্ত:জেলা ডাকাত দলের ০৮ সদস্য গ্রেফতার।* *২। ঢাকার কেরাণীগঞ্জে এসআরবি-১০ -এর অভিযান: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ইজিবাইক চালক ক্লুলেস হত্যার চাঞ্চল্যকর ঘটনায় ০৩ জন গ্রেফতার।* ১। “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিষ্ঠার সূচনালগ্ন থেকেই দেশের অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
সময়োপযোগী অভিযান চালিয়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের দ্রুত গ্রেফতার ও আইনের আওতায় এনে সংস্থাটি ব্যাপক সুনাম অর্জন করেছে। ২। গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ২৫ নভেম্বর ২০২৬ তারিখ সকাল আনুমানিক ০৭.০০ ঘটিকায় এসআরবি-১০, সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন ধলেশ্বরী টোলপ্লাজায় একটি অস্থায়ী চেক পোস্ট স্থাপন করে তল্লাশী কার্যক্রম পরিচালনা করে।
উক্ত অভিযানে একটি পিকআপ ভ্যান তল্লাশী করে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ০৮ জন সক্রিয় সদস্যদের গ্রেফতার করা হয়। ৩। প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, ডাকাত সদস্যরা দীর্ঘদিন যাবৎ ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অবস্থান করে পারস্পারিক যোগসাজশে মাদারীপুর, শরীয়তপুর ও বরিশালের বিভিন্ন এলাকায় রাস্তার গাছ কেটে ব্লকেড তৈরী করে ডাকাতি করে। গতকাল ২৪ নভেম্বর ২০২৬ তারিখ বিকাল অনুমানিক ১৫.০০ ঘটিকায় ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন কদমতলী এলাকায় একত্রিত হয়ে উদ্ধারকৃত পিকআপ ভ্যান যোগে ডাকাতির উদ্দেশ্যে বরিশাল যায়। সেখানে সুবিধা করতে না পেরে শরীয়তপুর ও মাদারীপুরের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন কিছু ডাকাতি কার্যক্রম সম্পন্ন করে ফেরার পথে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন ধলেশ্বরী টোলপ্লাজায় এসআরবি-১০ কর্তৃক দেশীয় অস্ত্রসহ গ্রেফতার হয়। ৪। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। জাকির হোসেন (২৫), পিতা- মৃত মোসলেম শেখ, সাং- ধিতপুর, থানা- দোহার, জেলা- ঢাকা, ২। জাহিদুল ইসলাম সাগর (৩২), পিতা- রুহুল আমিন, সাং- দক্ষিণ দোয়ালিয়া, থানা- বেগমগঞ্জ, জেলা- নোয়াখালী, ৩। মো: হেলাল (৪৫), পিতা- মৃত আবুল কাশেম, সাং- মৃধারহাট, থানা- মোলাদি, জেলা- বরিশাল, ৪।
কালাম খাঁ (৩৭), পিতা- আবুল হোসেন, সাং- তিল্লা, থানা- রাঙ্গাবাড়ী, জেলা- পটুয়াখালী, ৫। মো: লিমন মাতবর (২২), পিতা- সরেযার হোসেন, সাং- আদিতপুর, থানা- , জেলা- মাদারীপুর, ৬। মো: শতকত আলী শিকদার (৪০), পিতা- মানিক শিকদার, সাং- রামেরকান্দা, থানা- কেরাণীগঞ্জ মডেল, জেলা- ঢাকা, ৭। আলআমিন (৩৮), পিতা- মৃত রাজ্জাক মল্লিক, সাং- পালগাঁও, থানা- লৌহজং, জেলা- মুন্সীগঞ্জ ও ৮। মুন্না (৩০), পিতা- সোলায়মান, সাং- সুভাঢ্যা, থানা- দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা- ঢাকা বলে জানা যায়। ৫। উল্লেখ্য, আটককৃত ডাকাতদের মধ্যে জাকির হোসেন (২৫) এর বিরুদ্ধে ০২টি ডাকাতিসহ মোট ০৪টি মামলা, কালাম খাঁ (৩৭) এর বিরুদ্ধে একটি মাদক মামলা, জাহিদুল ইসলাম সাগর (৩২) এর বিরুদ্ধে ০১টি ডাকাতি মামলা, মো: হেলাল (৪৫) এর বিরুদ্ধে ০১টি ডাকাতি প্রস্তুতি মামলা রয়েছে। ৬। অভিযানকালে তাদের নিকট হতে ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ ভ্যান ০১টি, রামদা ১০টি, করাত ০১টি, লোহার সাবল ০১টি, টর্চ লাইট ০৭টি, গামছা ০৫টি, মুখোশ ০১টি ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এসময় ডাকাত দলের নিকট হতে লুন্ঠিত মোবাইল ফোন ২০টি, ল্যাপটপ ০১টি, স্বর্ণের কানের দুল ০১ জোড়া, পাসপোর্ট ০১টি, এনআইডি কার্ড ০১টি, বিদেশী হাত ঘড়ি ০৫টি, মানি ব্যাগ ০৫টি, চেক বই ০১টি, বিদেশী মুদ্রা, নগদ ৫৭,০০০/- টাকা ও বিদেশী চকলেট উদ্ধার করা হয়। ৭। *রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ইজিবাইক চালক ক্লুলেস হত্যার চাঞ্চল্যকর ঘটনায় ০৩ জন গ্রেফতারঃ*
এছাড়াও রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ইজিবাইক চালক হত্যার চাঞ্চল্যকর ঘটনায় গত ২৩ নভেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক ০১.০০ ঘটিকা হতে রাত ০৩.০০ ঘটিকার মধ্যে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন হাসানাবাদ এলাকা হতে ঘটনায় তদন্তে প্রাপ্ত আসামী মোঃ জুয়েল(৩৯), পিতা- মৃত ইসমাইল গাজী, সাং- সাদেবপুর, থানা- মেহেন্দিগঞ্জ, জেলা- বরিশাল; রাত আনুমানিক হারুন মিয়া (৪৪), পিতা- রুস্তম মিয়া, সাং- কালিগঞ্জ, এবং সোহেল রানা (৩৮), পিতা- মৃত মনির হোসেন, সাং- খালপাড়া, উভয় থানা- দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা- ঢাকা’দের গ্রেফতার করা হয়। ৮। এসআরবি -১০ এই ধরনের অপরাধ কার্যক্রমের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি-১০ এর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এসআরবি সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ। *মোহাঃ আসাদুজ্জামান* *অতিরিক্ত ডিআইজি* অধিনায়ক (পরিচালক), স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০, কেরানীগঞ্জ, ঢাকা।






