অসুস্থ হাকিম মাওলানা আনসার আহমদ সিদ্দিকীর শয্যাপাশে দুধরচকী
অসুস্থ হাকিম মাওলানা আনসার আহমদ সিদ্দিকীর শয্যাপাশে দুধরচকী
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সমাজসেবক হাকীম মাওলানা আনসার আহমদ সিদ্দিকী সাহেব অসুস্থ হয়ে সিলেট নগরীর দক্ষিণ সুরমায় অবস্থিত নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অসুস্থ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও
সমাজসেবক হাকীম মাওলানা আনসার আহমদ সিদ্দিকী সাহেবকে দেখতে গেছেন জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরাম সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি ও আধ্যাত্মিক নগরী সিলেটের কদমতলী হযরত দরিয়া শাহ (রহ.) মাজার কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব ইসলামি চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী। ১৬ নভেম্বর সোমবার রাত ১০ টায় সিলেট নগরীর দক্ষিণ সুরমায় অবস্থিত নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সমাজসেবক হাকীম মাওলানা আনসার আহমদ সিদ্দিকী সাহেবকে দেখতে যান হাফিজ মাছুম আহমদ দুধরচকী। এ সময় দুধরচকী চিকিৎসকদের কাছ থেকে অসুস্থ হাকীম মাওলানা আনসার আহমদ সিদ্দিকীর
শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন ও সুস্থতার জন্য দোয়া করেন। এসময় দুধরচকীর সঙ্গে ছিলেন এম এ ওয়াহিদ। উল্লেখ্য, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সমাজসেবক হাকীম মাওলানা আনসার আহমদ সিদ্দিকী গত ১১/১১/২০২৬ ইং তারিখে মারাত্মক রোড এক্সিডেন্ট করে সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। বর্তমানে হাসপাতালের সপ্তম তালায় ৭০৩ নং ওয়ার্ডে চিকিৎসাধিন আছেন। হাকীম মাওলানা আনসার আহমদ সিদ্দিকীর শুভাকাঙ্ক্ষী আলিম, হাফিজ, আত্মীয় স্বজন সহ অনেক বন্ধু-বান্ধব, সাংবাদিক ও ব্যবসায়ীবৃন্দ হাসপাতালে তাকে দেখতে গেছেন। তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন। ডাক্তার সহ হাসপাতাল এর সকল কর্মকর্তা -করমচারীদের ধন্যবাদ জ্ঞাপন করে হাফিজ মাছুম আহমদ দুধরচকী বলেন হাসপাতালের সেবার মান অনেক ভালো। হাকীম মাওলানা আনসার আহমদ সিদ্দিকী সাহেবের সুস্থতার জন্য মুসলিম উম্মাহের কাছে দোয়া চেয়েছেন হাফিজ মাছুম আহমদ দুধরচকী।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স