হাতিরঝিল ও শেরেবাংলা নগর উত্তরে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ
হাতিরঝিল ও শেরেবাংলা নগর উত্তরে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
হাতিরঝিল ও শেরেবাংলা নগর উত্তরে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ ঢাকা মহানগরী উত্তর জামায়াতের শেরেবাংলা নগর উত্তর থানার দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্লবার (১৭ নভেম্বর ২০২৬) ঢাকা মহানগরী উত্তর জামায়াতের কার্যালয়ে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমীর ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। সমাবেশে সভাপতিত্ব করেন
শেরেবাংলা নগর উত্তর শাখার আমীর আবদুল আওয়াল আজম। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, দেশকে নিয়ে দেশি-বিদেশি বিভিন্ন মহল বহুমুখী ষড়যন্ত্রের নীলনকশা তৈরি করছে। এসব ষড়যন্ত্রের নীলনকশা চুরমার করে দিতে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গত জাতীয় নির্বাচনে দেশের জনগণ জামায়াতে ইসলামীকে যে প্রত্যাশা ও আস্থার জায়গা থেকে ভোট দিয়েছেন, সেই আস্থার প্রতিফলন ঘটাতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দিতে হবে। একই সঙ্গে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে দায়িত্বশীলদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, আগামী সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে জনগণকে সঙ্গে নিয়ে একটি আধুনিক, পরিকল্পিত ও নাগরিকবান্ধব ঢাকা গড়ে তোলার উদ্যোগ নিতে আমরা কাজ করে যাচ্ছি। নগরীর উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে নাগরিকদের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দিতে হবে। এ লক্ষ্যে সর্বস্তরের নাগরিকদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে নগর উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করতেও আমরা কাজ করছি।
তিনি আরও জানান, আগামী ডিসেম্বরের ৪ তারিখে শেরেবাংলা নগর উত্তর থানার নাগরিকদের অংশগ্রহণে একটি নাগরিক সমাবেশ আয়োজন করা হচ্ছে। এ সমাবেশে সর্বস্তরের নারী, পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহন করবেন। নাগরিকদের সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশা তুলে ধরে একটি বাসযোগ্য, আধুনিক ও উন্নত নগরী গড়ে তোলার বিষয়ে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করা হবে। তিনি দায়িত্বশীলদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ গড়ে তোলার আহ্বান জানান। *হাতিরঝিল পূর্বে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ* বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর হাতিরঝিল পূর্ব থানার উদ্যোগে গতকাল রাতে ওয়ার্ড দায়িত্বশীল সমাবেশ থানা আমীর এডভোকেট জিল্লুর রহমান আজমীর সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি খন্দকার রুহুল আমিনের পরিচালনায় মগবাজারে থানা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন
কেন্দ্রীয় নির্বাহি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আতাউর রহমান সরকার। বার্তা প্রেরক- মু.আতাউর রহমান সরকার প্রচার-মিডিয়া সম্পাদক ঢাকা মহানগরী উত্তর বাংলাদেশ জামায়াতে ইসলামী
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স