ঢাকা , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ , ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লিভার সুস্থ রাখতে কোন খাবার খাবেন, কোনগুলো এড়িয়ে চলবেন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-১২ ১৮:১৭:০৯
লিভার সুস্থ রাখতে কোন খাবার খাবেন, কোনগুলো এড়িয়ে চলবেন লিভার সুস্থ রাখতে কোন খাবার খাবেন, কোনগুলো এড়িয়ে চলবেন
নিজস্ব প্রতিবেদক

লিভার শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর একটি। রক্ত থেকে ক্ষতিকর পদার্থ অপসারণ, খাবার হজমে সহায়তা করাসহ শরীরের নানা প্রয়োজনীয় কাজ করে এটি। তাই লিভার সুস্থ রাখতে খাবারের বিষয়ে সচেতন হওয়া জরুরি। তবে কোনো একটি বিশেষ খাবার খেলেই লিভার পরিষ্কার বা ক্ষতিগ্রস্ত লিভার সেরে যায়—এমন ধারণা সঠিক নয়। বরং দীর্ঘমেয়াদে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও জীবনযাপনই লিভারের সুস্থতায় ভূমিকা রাখে। কোন খাবার ও পানীয় লিভারের জন্য উপকারী, তা নিয়ে সম্প্রতি বিভিন্ন খাবার ও অভ্যাসের মূল্যায়ন করেছেন ভারতীয় গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট চিকিৎসক সৌরভ শেঠি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি লিভারের স্বাস্থ্য ভালো রাখতে কিছু খাবার ও অভ্যাসের পরামর্শ দেন। চিকিৎসক সৌরভ শেঠি ডিটক্স চা ও শরীর পরিষ্কারের নামে প্রচারিত বিভিন্ন পানীয়কে ১০-এর মধ্যে মাইনাস ১০ নম্বর দিয়েছেন। তার ভাষায়, ‘আপনার লিভারের আলাদা করে ডিটক্স করার প্রয়োজন নেই। লিভার নিজেই শরীরের ডিটক্সের কাজ করে।’ অন্যদিকে, ব্ল্যাক কফিকে তিনি ১০-এর মধ্যে ১০ নম্বর দিয়েছেন। তার মতে, নিয়মিত কফি পান করলে লিভারে ফাইব্রোসিস বা ক্ষত তৈরি হওয়ার ঝুঁকি কমতে পারে। পাশাপাশি লিভারের ক্যানসারের ঝুঁকিও কম থাকার সঙ্গে কফি পানের সম্পর্ক পাওয়া গেছে। লিভারের সুস্থতায় ভারোত্তোলন বা শক্তিবর্ধক ব্যায়ামের ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।
এ ধরনের ব্যায়াম শরীরে ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে এবং লিভারে চর্বি জমা কমাতে সহায়তা করে।

চিকিৎসকের মতে, ফ্যাটি লিভারের ক্ষেত্রে পেশির সুস্থতাও গুরুত্বপূর্ণ। প্রতিদিন শরীরের প্রতি কেজি ওজনের বিপরীতে ১ দশমিক ২ থেকে ১ দশমিক ৬ গ্রাম প্রোটিন গ্রহণের পরামর্শ দিয়েছেন সৌরভ শেঠি। পাশাপাশি প্রতিদিন প্রায় ৩০ গ্রাম আঁশযুক্ত খাবার খেতে বলেছেন তিনি। তার মতে, আঁশ রক্তে শর্করা ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ, পেট ভরা রাখা এবং অন্ত্রের উপকারী জীবাণুর ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। ওজন কমানোর জন্য ব্যবহৃত জিএলপি-১ শ্রেণির ওষুধকে ১০-এর মধ্যে ৯ নম্বর দিয়েছেন চিকিৎসক।

তার মতে, এসব ওষুধ উল্লেখযোগ্য ওজন কমাতে এবং ফ্যাটি লিভারের অবস্থার উন্নতিতে সহায়তা করতে পারে। তবে চিকিৎসকের পরামর্শ ও তত্ত্বাবধান ছাড়া এসব ওষুধ ব্যবহার করা উচিত নয়। অন্যদিকে, ফ্যাটি লিভারের চিকিৎসায় অশ্বগন্ধা সম্পূরক গ্রহণের বিষয়ে সতর্ক করেছেন তিনি। তার ভাষ্য, ফ্যাটি লিভার সারানোর ক্ষেত্রে অশ্বগন্ধার কার্যকারিতার প্রমাণ নেই। বরং বিরল কিছু ক্ষেত্রে এ ধরনের সম্পূরক গ্রহণের কারণে


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ