পৌর শহরে স'ন্ত্রা'সী কায়দায় প্রধান শিক্ষকের সীমানা প্রাচীর ভেঙ্গে বাড়ি দখলের চেষ্টা, রুখে দিয়েছে প্রতিবেশীরা
পৌর শহরে সন্ত্রাসী কায়দায় প্রধান শিক্ষকের সীমানা প্রাচীর ভেঙ্গে বাড়ি দখলের চেষ্টা, রুখে দিয়েছে প্রতিবেশীরা
বিশেষ প্রতিনিধি
রংপুরের বদরগন্জ পৌর শহরের শাহপুর মহিলা ডিগ্রি কলেজ পাড়া এলাকায় দলীয় পরিচয়ে সন্ত্রাসী কায়দায় করিম মিয়া নামক এক ব্যাক্তি তার লোকজন নিয়ে গিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বসত বাড়ির সীমানা প্রাচীর ভেঙ্গে বাড়ি দখলে চেষ্টা করেছে, এসময় প্রতিবেশীরা এগিয়ে এসে প্রতিরোধ তৈরি করে তার অপচেষ্টা রুখে দিয়েছেন। সরে জমিনে প্রত্যক্ষ দর্শীদের ভাষ্যমতে জানা গেছে গত শনিবার সকালে বদরগন্জের সততা সারের দোকানের সত্বাধিকারী করিম মিয়া কতিপয় লোকজন নিয়ে গিয়ে শাহাপুর মহিলা ডিগ্রি কলেজ পাড়া এলাকায় প্রধান শিক্ষকের সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলে। এ সময় প্রধান শিক্ষক খন্দকার হাবিবুর রহমান এবং তাঁর পরিবার গ্রামের বাসায় অবস্থান করছিলেন। প্রসঙ্গত তিনি সরকারী চাকুরী করার সুবাদে সপরিবারে প্রায়শ খনিজ শিল্পাঞ্চল মধ্যপাড়ায় গ্রামের বাসায় অবস্থান করেন। এ বিষয়ে নিকট প্রতিবেশী শামসুল আলম এবং সাফিকুল ইসলাম মিডিয়াকে জানান মাষ্টার সাহেব প্রায় ১৫ বছর আগে আমাদের বাবার নিকট থেকে বসতভিটা ক্রয় করেছেন। করিম মিয়া আমাদের অনুপস্থিতিতে সম্পুর্ন অন্যায়ভাবে সন্ত্রাসী কায়দায় সীমানা প্রাচীর ভেঙ্গে দিয়েছে মহিলা পুরুষের প্রতিরোধের মুখে বাকি অংশ ভাঙ্গতে পারিনি, বিষয় টি তীব্র নিন্দনীয় আপত্তিকর এবং পায়ে পাড়া দিয়ে বিরোধ সৃষ্টির পায়তারা, এমন জবরদখলের চেষ্টার আইনানুগ প্রতিকার হওয়ার দরকার। কথা হয় ভুক্তভোগী এবং বাসা মালিক প্রধান শিক্ষক খন্দকার হাবিবুর রহমানের সঙ্গে তিনি দুঃখ প্রকাশ করে বলেন প্রকাশ্য দিবালোকে সীমানা প্রাচীর ভেঙ্গে বাড়ি দখলের চেষ্টা! আমরা এই সমাজে কতটা নিরাপদ? করিম মিয়া কয়েক মাস আগে আমার গ্রামের বাসায় গিয়ে বাসাটি বিক্রির জন্য
আমাকে প্রস্তাব দিয়েছিলেন আমি তাতে রাজি হইনি, এখন ভাগিনা বড় শালিকার ছেলে প্রফেসার মনিরুজ্জামান সুমন বাসাটি এক সপ্তাহ থেকে সংস্কার কাজ তদারকি করছে। এমন সময় গত শনিবার সকাল এগারোটায় মোবাইল ফোনে প্রতিবেশির মাধ্যমে সংবাদ পেয়েছি করিম মিয়া লোকজন নিয়ে এসে ভোরে আমার সীমানা প্রাচীর ভেঙ্গে দিয়েছে। আমি মানুষ গড়ার কারিগর তাই কারো সঙ্গে বিবাদে জড়াতে চাই না, যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় বিষয় টির প্রতিকার /নিরসনে ব্যবস্হা নিবো। ইতিমধ্যে আমার সাংবাদিক বন্ধু মহল দফায় দফায় সরেজমিন পরিদর্শন ভিডিও ধারন সহ প্রত্যক্ষদর্শীর বক্তব্য নিয়েছেন, করিম মিয়া অকপটে অপরাধ স্বীকার করে সাক্ষাৎ কার দিয়েছেন। এ ঘটনায় আমাদের সময় প্রতিনিধি মাহাবুবার রহমান বিপ্লব, গ্লোবাল চ্যানেল প্রতিনিধি নুরুন্নবী নুরু, আমার দেশ প্রতিনিধি এম,এ,ছালাম বিশ্বাস , নাগরিক চ্যানেল প্রতিনিধি ইশতিয়াক আহমেদ রিফাত দৈনিক বাংলার আলো প্রতিনিধি সোহেল রানা ঘটনা স্হলে উপস্থিত হয়ে তীব্র ক্ষোভ ও নিন্দা জানান। স্হানীয় বিএনপি নেতা ও সাংবাদিক শ্যামল লোহানী কঠোর প্রতিবাদ জানিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন। বদরগনজ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও জাহো রংপুর
পত্রিকার প্রকাশক, সম্পাদক মোঃ ফেরদৌস আলী এবং মানবজমিন সাংবাদিক মেজবাহুল ইসলাম সবুজ জবর দখল করে বাড়ি দখলের চেষ্টার নিন্দা জানিয়েছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় অভিযোগ দাখিলের প্রস্তুতি চলছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স