চন্দ্রগঞ্জে সিএনজিতে তুলে শিক্ষিকাকে মারধর, স্বর্ণালংকার-মোবাইল ছিনতাই
চন্দ্রগঞ্জে সিএনজিতে তুলে শিক্ষিকাকে মারধর, স্বর্ণালংকার-মোবাইল ছিনতাই
নিজস্ব প্রতিবেদক
খাগড়াছড়িতে যৌথ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় খাগড়াছড়ি সদর থানা-পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) যৌথভাবে এ অভিযান চালায়। বুধবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় খাগড়াছড়ি সদর থানা-পুলিশ। গ্রেফতাররা হলেন— আশরাফুল ইসলাম (৩৯), রফিকুল ইসলাম (৩৫), ইয়াছিন মজুমদার (২৭), সজীব গুহ (২৪), নয়ন আলী (৪৯), শাহরিয়ার শুভ (২৩) ও জাহাঙ্গীর আলম (২৭)। তাদের মধ্যে কয়েকজন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, মৎস্যজীবী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন পদে ছিলেন বলে পুলিশের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
মো. কায়সার কিসলু বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের ব্যানারে বিভিন্ন স্থানে নাশকতার অভিযোগ রয়েছে। তাদের সন্ত্রাসবিরোধী আইনে খাগড়াছড়ি সদর থানায় দায়ের করা চারটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স