কাউখালীতে নারীর ক্ষমতায়নে দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ
কাউখালীতে নারীর ক্ষমতায়নে দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ
কাউখালী প্রতিনিধি
পিরোজপুরের কাউখালীতে নারীর ক্ষমতায়ন, দক্ষতা বৃদ্ধি ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে তৃণমূল সংগঠক ও তরুণী কর্মীদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) বিকেলে বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার প্রশিক্ষণ উপপরিষদের আয়োজনে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সুনন্দা সমাদ্দারের সভাপতিত্বে প্রশিক্ষণ পরিচালনা করেন, সংগঠনের প্রশিক্ষক সম্পাদক প্রশিক্ষক প্রভাতী মৃধা। সংগঠনের সাধারণ সম্পাদক সাহিদা হকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ,সংগঠনের সাবেক সভাপতি জাহানুর বেগম, নারী নেত্রী ছায়া সমাদ্দার, মৌমিতা সাহা, মাহফুজা খাতুন, চায়না মজুমদার, নিতু মণ্ডল, রেক্সোনা আক্তার, সুমি আক্তার ও শামীম আরা। প্রশিক্ষণে মোট ৩০ জন তৃণমূল সংগঠক ও তরুণী কর্মী অংশগ্রহণ করেন। সংগঠনের সভাপতি সুনন্দা সমাদ্দার বলেন, "নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে নারীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়াতে হবে। বিশেষ করে তৃণমূল পর্যায়ের নারী ও তরুণীদের সচেতন এবং দক্ষ করে গড়ে তোলা অত্যন্ত জরুরি। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে নারীরা নিজেদের অধিকার, দায়িত্ব ও সামাজিক ভূমিকা সম্পর্কে জানতে পারবেন।
পাশাপাশি সমাজে নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠা এবং নারীর প্রতি বৈষম্য ও সহিংসতা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারবেন। সংগঠনের সাধারণ সম্পাদক সাহিদা হক বলেন, বাংলাদেশ মহিলা পরিষদ দীর্ঘদিন ধরে নারীর অধিকার প্রতিষ্ঠা, সমমর্যাদা ও ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তৃণমূল পর্যায়ে নারীদের সংগঠিত ও সচেতন করার এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বার্তা প্রেরক, রিয়াদ মাহমুদ সিকদার কাউখালী, পিরোজপুর।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স