কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে নতুন সচিব নিয়োগ
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে নতুন সচিব নিয়োগ
নিজস্ব প্রতিবেদক
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁঞা। রোববার (৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালনরত অতিরিক্ত
সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁঞাকে (৬৫২০) সচিব পদে পদোন্নতি দিয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে পদায়ন করা হলো প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স