ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে স্কুল পরিদর্শনে ডিসি এক বিদ্যালয়ে নিজে গিয়ে দেখতে পান শিক্ষার্থী উপস্থিতি মাত্র ২০ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-০৯ ২১:৫৪:১৫
শেরপুরে স্কুল পরিদর্শনে ডিসি  এক বিদ্যালয়ে নিজে গিয়ে দেখতে পান শিক্ষার্থী উপস্থিতি মাত্র ২০ শতাংশ শেরপুরে স্কুল পরিদর্শনে ডিসি এক বিদ্যালয়ে নিজে গিয়ে দেখতে পান শিক্ষার্থী উপস্থিতি মাত্র ২০ শতাংশ
, মোঃ ওসমান গনি শেরপুর জেলা প্রতিনিধি,

শেরপুর সদর উপজেলার দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি ও পাঠদানের মান যাচাই করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন। সোমবার (৯ নভেম্বর) চরশেরপুর ইউনিয়নের চরশেরপুর নয়াপাড়া ও নাগপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখেন তিনি। পরিদর্শনের সময় নাগপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতির হার মাত্র ২০ শতাংশ দেখতে পান জেলা প্রশাসক। এত কম উপস্থিতিতে উদ্বেগ জানিয়ে শিক্ষার্থীদের নিয়মিত স্কুলে ফেরাতে অভিভাবকদের সম্পৃক্ত করার পরামর্শ দেন শিক্ষকদের। এ ক্ষেত্রে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশনাও দেন তিনি।

অন্যদিকে চরশেরপুর নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিতির হার পাওয়া যায় ৮৪ শতাংশ। সেখানে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন ফরিদা ইয়াসমিন। ইংরেজি ও গণিতে তাদের পারদর্শিতা যাচাই করেন। এ সময় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ইংরেজি বিষয়ে কিছুটা দুর্বলতা লক্ষ করেন তিনি। তবে তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের ইংরেজি ও গণিতের দক্ষতায় সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শনের পাশাপাশি বিদ্যালয়টির তিনজন পিতৃহীন দরিদ্র মেধাবী শিক্ষার্থীর পরিবারের পাশে দাঁড়ান জেলা প্রশাসক। পরিবারগুলোর জন্য চাল, ডাল, তেলসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী কেনার ব্যবস্থা করতে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে
অর্থ তুলে দেন তিনি।

ফরিদা ইয়াসমিন বলেন, প্রাথমিক শিক্ষার মান বাড়ানো, শিক্ষার্থীদের ঝরে পড়া ঠেকানো এবং সব শিশুর জন্য সমান শিক্ষার সুযোগ নিশ্চিত করতে জেলা প্রশাসন কাজ করছে। বিদ্যালয়ের পাঠদান ও পরিবেশের উন্নয়নে নিয়মিত পরিদর্শন এবং তদারকি চলবে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ