ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে নবযোগদানকৃত সহকারী শিক্ষকদের বরণ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-০৮ ২১:৪৫:২৭
কাউখালীতে নবযোগদানকৃত সহকারী শিক্ষকদের বরণ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান কাউখালীতে নবযোগদানকৃত সহকারী শিক্ষকদের বরণ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির যৌথ উদ্যোগে নব যোগদানকৃত সহকারী শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার (৮ নভেম্বর) বেলা সাড় এগারোটায় উপজেলা পরিষদ সভা কক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওয়াহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার। কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস.এম. আহসান কবীর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ.এম. দীন মোহাম্মদ এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ কুমার হালদার। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে

বক্তব্য রাখেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ ফকির, শ্রেষ্ঠ শিক্ষক আল মামুন, গুণি শিক্ষক শামসুন্নাহার এবং নব যোগদানকৃত শিক্ষকদের পক্ষে আহসানুল হক শান্ত ও ফেরদৌসী জাহান উপমা। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার বলেন, প্রাথমিক শিক্ষা হলো একটি শিশুর ভবিষ্যৎ জীবন ও শিক্ষার মূল ভিত্তি। শিক্ষকরাই জাতির গড়ার কারিগর। নতুন যোগদানকারী সহকারী শিক্ষকরা তাঁদের মেধা, সততা ও নিষ্ঠার মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেবেন বলে আমরা বিশ্বাস করি। কাউখালীর প্রাথমিক শিক্ষার গুণগত মান ত্বরান্বিত করতে প্রশাসন সব সময় শিক্ষকদের পাশে থাকবে। অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওয়াহিদুর

রহমান বলেন, কাউখালীতে নতুন প্রাণবন্ত ও মেধাবী সহকারী শিক্ষকদের পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। বিদ্যালয়ের শ্রেণি পাঠদানকে আরও আকর্ষণীয় ও যুগোপযোগী করে তুলতে তাঁদের আন্তরিক ভূমিকা কাম্য। শিক্ষক সমিতির সঙ্গে সমন্বয় রেখে এবং সরকারি নীতি অনুসরণ করে প্রাথমিক শিক্ষাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়াই আমাদের প্রধান লক্ষ্য।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ