ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় খাজা দয়াল বাবা বাচ্চু শাহ (রহ.)-এর বার্ষিক ওরশ মোবারক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-০৯ ২৩:৪১:৩২
ব্রাহ্মণপাড়ায় খাজা দয়াল বাবা বাচ্চু শাহ (রহ.)-এর বার্ষিক ওরশ মোবারক অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়ায় খাজা দয়াল বাবা বাচ্চু শাহ (রহ.)-এর বার্ষিক ওরশ মোবারক অনুষ্ঠিত
মোঃ অপু খান চৌধুরী।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের বালিন খলাপাড়া এলাকায় হযরত খাজা দয়াল বাবা বাচ্চু শাহ (রহ.)-এর ১ দিনব্যাপী ৪র্থ বার্ষিক ওরশ মোবারক শান্তিপূর্ণ ও আধ্যাত্মিক পরিবেশে সম্পন্ন হয়েছে। গত রোববার (৮ নভেম্বর) বাদ আসর থেকে মাজার শরীফ প্রাঙ্গণে এই ওরশ মোবারকের অনুষ্ঠানমালা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন জসিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. আমির হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মহসিন কবির সরকার এবং ৫নং দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান ভূঁইয়া (রিপন)। এছাড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১নং ওয়ার্ডের মেম্বার জসিম উদ্দিন (দিলু)। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহজাহান সাজু, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু কাওসার, সাধারণ সম্পাদক কবির হোসেন এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তফা জামানসহ মাজারের ভক্তবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের সার্বিক আরজগুজারে ছিলেন আওলাদে মুতআলী মো: শরীফুল ইসলাম (শরীফ)। ওরশ উপলক্ষে কুষ্টিয়া থেকে আমন্ত্রিত খ্যাতনামা লালন শিল্পীরা তাদের কণ্ঠে মনোমুগ্ধকর আধ্যাত্মিক গান পরিবেশন করেন, যা উপস্থিত ভক্ত-আশেকানদের মাঝে এক আবেগঘন ও আধ্যাত্মিক পরিবেশ তৈরি করে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ