ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ছবি তোলায় সাংবাদিকদের জেরা ও ধমক দিলেন রাবি উপাচার্যের সচিব

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-০৯ ১৯:১৫:০৫
ছবি তোলায় সাংবাদিকদের জেরা ও ধমক দিলেন রাবি উপাচার্যের সচিব ছবি তোলায় সাংবাদিকদের জেরা ও ধমক দিলেন রাবি উপাচার্যের সচিব
রাবি প্রতিনিধি:

পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ধমক, পরে ছবি এবং ভিডিও ধারণে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্যের নবনিযুক্ত সচিব আসলাম রেজার বিরুদ্ধে। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। রোববার (৮ নভেম্বর) দুপুর সাড়ে ৩টায় রাবি ছাত্রশিবিরের নেতৃবৃন্দের সাথে উপাচার্যের সাক্ষাতের বিষয়ে তার সাথে কথোপকথন চলাকালে ছবি এবং ভিডিও ধারণ করতে যান কয়েকজন ক্যাম্পাস সাংবাদিক।

এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে ’এই ছবি তুলছো কেন’—বলে ধমক দেন। পরে কয়েকবার জেরা করেন বলে অভিযোগ জানিয়েছেন উপস্থিত সাংবাদিকরা। ছবি এবং ভিডিও ধারণকালে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জাগো নিউজের প্রতিনিধি মিরাজ হোসেন, ক্যাম্পাস রিপোর্টের প্রতিনিধি রেজওয়ান ইসলামসহ রাতুল হাসান এবং রেদোয়ান ইসলাম রুদ্র নামে দুইজন শিক্ষানবিশ সাংবাদিক। এবিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় পদ্মা টাইমস পোর্টালের রাবি প্রতিনিধি রাতুল হাসান বলেন, "আমি আজ বিকেলে সংবাদ সংগ্রহের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের সচিবের একটি ছবি ধারণ করি। এ সময় তিনি আমার সাথে অসৌজন্যমূলক আচরণ করেন, আমাকে ধমক দিয়ে বলেন, ‘তুমি কেন ছবি নিচ্ছ? তুমি ছবি নিতে পারবে না । ফলে আমর কাজ অসম্পূর্ণ রেখে চলে আসতে হয়। একজন বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই এবং সংবাদসংশ্লিষ্ট ছবি ধারণ করা আমার পেশাগত দায়িত্বেরই অংশ। ছবি ছাড়া অনেক ক্ষেত্রেই একটি সংবাদ অসম্পূর্ণ থেকে যায়। বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এ ধরনের আচরণের মুখোমুখি হওয়া অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। এ বিষয়ে জাগো নিউজের রাবি প্রতিনিধি মিরাজ হোসেন জানান, দুপুরে রাকসু নির্বাচনের দাবিতে উপাচার্যের সঙ্গে দেখা করতে যান ছাত্রশিবিরের নেতৃবৃন্দ। এ সময় তারা উপাচার্যের সচিবের সঙ্গে কথা বলছিলেন। তখন ছবি ও ভিডিও ধারণ করতে গেলে তিনি সাংবাদিকদের ধমক দিয়ে ভিডিও বন্ধ করতে বলেন। পরবর্তীতে সেখানে অবস্থানরত সাংবাদিকদের পুনরায় বিভিন্ন বিষয়ে জেরা করতে থাকেন তিনি। জানতে চাইলে ঘটনাস্থলে উপস্থিত রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল বলেন, “মূলত রাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে আমরা এর আগে গত ২৫ আগস্ট বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্মারকলিপি দিয়েছিলাম। এরপর কয়েক দফায় আমাদের আলোচনা হয়েছে। গত এক সপ্তাহ ধরে রাকসু নির্বাচনের সার্বিক অগ্রগতি ও সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে উপাচার্যের সঙ্গে বসার চেষ্টা করছিলাম। এসময় সেখানে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরাও ছিলেন। আমরা উপাচার্যের দপ্তরে প্রবেশের সময় তাঁরা তাঁদের পেশাগত দায়িত্ব পালন করছিলেন। এ সময় হঠাৎ করেই উপাচার্যের সচিব সাংবাদিকদের সঙ্গে কিছুটা অসৌজন্যমূলক আচরণ করেন। সচিব মহোদয় ছবি তোলার বিষয়ে স্বাচ্ছন্দ্যবোধ না করলে কিংবা ছবি তুলতে আপত্তি থাকলে সেটি আরও সুন্দর ও মার্জিতভাবে জানাতে পারতেন। আমরা এ ঘটনার নিন্দা জানাই।

” এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সচিব আসলাম রেজা বলেন, সাংবাদিকদের পরিচয় তো জিজ্ঞেস করা হয়নি। ছাত্রশিবিরের নেতৃবৃন্দ এসছিল কথা বলছিল। হঠাৎ করে তারা ছবি তুলছিল। আমি বললাম যে ছবি তোলার প্রয়োজন হলে বলো ছবি তুলছি তোমাদের সাথে। অনুমতি ছাড়া ছবি তুলছো কেন সে কথাটাই বলা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ